Wednesday, March 28, 2018

নরসিংদীর শিবপুরে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

নরসিংদীতে মাহমুদুল হাসান সৈকত (২৫)নামে ইউনিয়ন যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে শিবপুর থানা পুলিশ।নিহত সৈকত দক্ষিন শীলমান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।তার পিতার নাম রুস্তম আলী।
মঙ্গলবার সকালে উপজেলার পুটিয়া ইউনিয়নের বাড়ৈআলগী এলাকার শিবপুর মনোহরদী মূল সড়কের পাশ থেকে মাহমুদুল হাসান সৈকতের মরদেহ উদ্ধার করা হয়েছে।স্থানীয়রা জানায়,হাতবাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে শিবপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সাথে তার পরিচয় পত্র দেখতে পায়।পুলিশের কাছ থেকে খবর পেয়ে নিহতের পরিবার সৈকতের মরদেহের পরিচয় শনাক্ত করেন।পরিবার জানায়,সোমবার দুপুরে বাসা থেকে বের হওয়ার পর সন্ধার দিকে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।পরে আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের সাথে যোগাযোগ করা হলেও তার সন্ধান পাওয়া যায়নি।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,নিহত সৈকতকে হাত-পা বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।এ হত্যাকান্ডের সাথে জড়িতদের তদন্তকরে আইনের আওতায় আনা হবে।


শেয়ার করুন

0 comments: