রায়পুরা (নরসিংদী) থেকে: বশির আহম্মেদ মোল্লা,
৮দিন পেরিয়ে গেলেও সন্ধান মিলেনি ৬বছরের শিশু মোঃ তাওসিফ (হোসাইন)। সে নরসিংদীর রায়পুরা উপজেলার আশরাফুল আজিজের ছেলে। মেথিকান্দা উত্তরপাড়া মোঃ ইব্রাহীম খানের নাতী। সে স্থানীয় আশরাফুন্নেছা সানরাইজ স্কুলের শিক্ষার্থী। তাওসিফ তার নানা বাড়ি থেকে পড়াশূনা করতো। গত ১০/১০/২০১৮ ইং স্কুলের উদ্যেশে বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেনি। সম্ভাব্য আত্মীয়-স্বজনদের বাসা-বাড়িতে খুজাখুজি করার পরও তার কোন সন্ধান মিলেনি। উপায়ন্তর না পেয়ে ১১/১০/২০১৮ইং তারিখে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ডায়েরী নং ৪৪৯। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৩ফুট, মুখমন্ডল গোলাকার, স্বাস্থ্য মাঝারী, মাথার চুল কালো, পড়নে ছিল সাদা ও গোলাপী রংয়ের স্কুল ড্রেস। যদি কোন স্ব-হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক নিম্মোক্ত ঠিকানা ও মোবাইল নাম্বারের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। সন্ধানদাতাকে পুরুস্কৃত করা হইবে। মোবাইল : ০১৯৬১৫২৪৬৭৩ বা ০১৭১৪২৬২৪৬৭।
খবর বিভাগঃ
রায়পুরা উপজেলা

0 comments:
Post a Comment