Friday, October 19, 2018

রায়পুরায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক


রায়পুরা (নরসিংদী)  থেকে: মো: মামুন মিয়া,
নরসিংদীর রায়পুরায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রথম পর্যায়ে পৌরসভার ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি।
এর পূর্বে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরনের লক্ষ্যে চরসুবুদ্ধি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স ও বিন বিতরণ করেন প্রধান অতিথি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, পৌরসভার মেয়র মোঃ জামাল মোল্লা, রায়পুরা থানার ওসি মোহসিনুল কাদির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফজাল হোসাইন, উপজেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা প্রমূখ।


শেয়ার করুন

0 comments: