Friday, October 19, 2018

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিনত হবে-কেন্দ্রীয় কৃষকলীগ নেতা সামছুল হক


রায়পুরা (নরসিংদী) থেকে: মো: ফরিদ মিয়া
নরসিংদী রায়পুরায় তৃণমূলে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগে ও শারদীয় দুর্গাপুজা মন্ডব পরির্দশন করেন নরসিংদী-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অ্যাড. মোহাম্মদ সামছুল হক। গতকাল সকাল থেকে দিন ব্যাপী উপজেলার মরজাল,সাহেবনগর,শ্রীরামপুর,রায়পুরা কেন্দ্রীয় হিন্দু মিলন মন্দীরসহ বিভিন্ন পুজামন্ডব পরির্দশন কালে তিনি বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে ২০৪১ সালের মধ্যে অবশ্যই বাংলাদেশ একটি উন্নত দেশে পরিনত হবে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী কৃষকরতœ শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে এদেশের উন্নয়ন এবং জনতার ভাগ্যের পরিবর্তন ঘটে। বিএনপি জামাত ক্ষমতায় আসলে খুন, রাহাজানি, ধর্ষণ, চুরি ডাকাতি সহ লোটপাটের ঘটনা ঘটে। তাই আমাদের আবারও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন,রায়পুরা বাসীর প্রিয় মানুষ আস্তার প্রতীক,সংগঠনের পরিক্ষিত সৎ ত্যাগী যোগ্য প্রার্থী হিসাবে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-০৫,রায়পুরা আসনে নিজেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষনা করেন। পরে উপজেলার পলাশতলী ইউনিয়নে মল্লিকপুর গ্রামে উঠান বৈঠক করেন । এ সময় তার সাথে ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য হাজী সফিকুল ইসলাম মিন্টু, উপজেলা কৃষকলীগের সেক্রেটারী জাকির হোসেন,জেলা কৃষকলীগের সমবায় বিষয়ক সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছা সেবকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আমির হোসেন, চরসুবুদ্ধি ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো: মদন মিয়া, জেলা কৃষকলীগের ভূমি বিষয়ক সম্পাদক আবু সিদ্দিক, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আমির হোসেন, সদস্য আলাউদ্দিন, হাইরমারা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আলমগীর খান, পলাশতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, সমাজ সেবক দৌলত মিয়া, মহেশপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক আব্দুস ছাদেক ও খোরশেদ আলম প্রমূখ।



শেয়ার করুন

0 comments: