রায়পুরা (নরসিংদী) থেকে: ইমরান আহম্মেদ মোল্লা,
নরসিংদীর রায়পুরা উপজেলা গনসংযোগ শেষে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে রায়পুরা হিন্দুমিলন মন্দির,রায়পুরা পুর্বপাড়া খোকন সাহা বাড়ী পুজামন্ডপ,তাত্তাকান্দ চৌধুরী বাড়ী পুজামন্ডপ,সহ বিভিন্ন এলাকায় পুজামন্ডপ পরির্দশন করেন নরসিংদী-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুনুর রশিদ। পুজামন্ডপ পরির্দশন কালে তিনি বলেন, শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে আওয়ামীলীগ অনেক শক্তিশালী, শেখ হাসিনার সাহসিকতায় সকল ষড়যন্ত্র নৎসাত হবে, শেখ হাসিনা বিশ্বের বড় নেত্রী হচ্ছে তার আমলে দেশ আজ সয়ন সমপুন্ন হতে যাচ্ছে। আবার ক্ষমতায় আসলে উন্নয়ত দেশের মত বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাড়াবে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে এদেশের উন্নয়ন হয় ও জনতার ভাগ্যের পরিবতর্ন ঘটে। তাই আবার ও দেশের উন্নয়নের জন্য নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: মিজানুর রহমান চৌধুরী, রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এড.ইউনুছ আলী ভুইয়া,কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক মোহাম্মদ সোহেল পারভেস,রায়পুরা কলেজ সাবেক ভিপি কেন্দ্রীয় যুবলীগ নেতা মোনায়েম খন্দকার রানা, নরসিংদী জেলা পরিষদের সদস্য মোহাম্মদ সাইফুর রহমান, পৌরসভা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আশিক আফজাল,কেন্দ্রীয় যুবলীগের সদস্য সাইদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি অহিদুজ্জামান পলাশ,রায়পুরা কলেজ প্রভাষক আব্দুল মালেক, পৌর যুবলীগ সাধারন সম্পাদক মো: কামাল মোল্লা,কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হাবিবুর রহমান সাগর প্রমুখ।
খবর বিভাগঃ
রায়পুরা উপজেলা
0 comments:
Post a Comment