Wednesday, October 3, 2018

নরসিংদীতে পুলিশি বাধাকে পাশ কাটিয়ে বিএনপির স্বারকলিপি প্রদান


ষ্টাফ রিপোর্টার:নরসিংদী খবর
 নরসিংদীতে পুলিশি বাধায়ও স্বারকলিপি প্রদান থেকে বিরত রাখতে পারেনি জেলা বিএনপির নেতৃবৃন্দকে। বুধবার দুপুরে পুলিশি বাধাকে পাশ কাটিয়ে বিএনপি যুগ্ম মহসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে জেলা বিএনপির কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল আউয়ালের হাতে এ স্বারক লিপি প্রদান করেন। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এ স্বারক লিপি প্রদান করা হয়।
এর আগে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে  এসে জড়ো হয়। পরে সেখানে খায়রুল কবির খোকনের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: তোফাজ্জল হোসেন মাস্টারের সঞ্চালনায় সভা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি ও নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর এলাহি, সদর উপজেলা বিএনপির সভাপতি সালেহ চৌধুরি, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার (কালা মিয়া স্যার), জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ দীপু, নরসিংদী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কবির আহম্মদসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
গভা শেষে স্বারক লিপি প্রদানের উদ্দেশ্যে জেলা বিএনপির নেতৃবৃন্দ একটি মিছিল নিয়ে জেলা প্রশাসনের কার্যালয়ের দিকে যাবা পথে মিছিলটি জেলখানা মোড়ে পৌছলে পুলিশ বাধা প্রদান করে। এসময় বিএনপি যুগ্ম মহসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকনসহ কয়েকজন সিনিয়র নেতা মিছিল থেকে সওে গিয়ে পুলিশকে পাশ কাটিয়ে গাড়ী কওে জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয় এবং স্বারক লিপি প্রদান করেন।


শেয়ার করুন

0 comments: