Tuesday, October 2, 2018

নরসিংদীতে উন্নয়ন মেলা নিয়ে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন  জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন

বশির আহম্মেদ মোল্লা,নরসিংদীর খবর:নরসিংদীতে উন্নয়ন মেলা সফল করতে সংবাদ সম্মেলন করেছেন নরসিংদী জেলা প্রশাসন। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলার ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকের উপস্থিতিতে  বক্তব্য উপস্থাপন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এসময় মূল প্রতিবেদন উপস্থপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবাদুল আউয়াল। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানা, সিনিয়র ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা সহ জেলার সাংবাদিকগণ।



শেয়ার করুন

0 comments: