Thursday, October 4, 2018

রায়পুরায় জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি


রায়পুরায় জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালিতে অংশ গ্রহন করেন সরকারী বেসরকারী কর্মকর্তা গন



ইমরান আহম্মেদ মোল্লা: নরসিংদী খবর, উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ এর আয়োজন করেন নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসন।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদর এলাকার বিভিন্ন গলি প্রদক্ষিণ শেষে পূণরায় মেলা প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। পরে মেলায় অংশ গ্রহনকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, রায়পুরা থানার ওসি মোহসিনুল কাদির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফজাল হোসাইন,  উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম, উপজেলা শিক্ষা অফিসার মো: মাসুদ রানা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল গনি,নরসিংদী-২ পীল্লবিদ্যু কর্মকর্তা সিদ্দিকুর রহমান,উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা আবু সাইদ মোহাম্মদ  ফারুক, সমাজ সেবা কর্মকর্তা রেদোয়ান হোসেন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফম আরাফাত হোসেন,যুব উন্নয় কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন,উপজেলা বিআরডিবি চেয়ারম্যান হাসিব আহমেদ জাকির  প্রমূখ।




শেয়ার করুন

0 comments: