Thursday, October 4, 2018

জনগন দেশের মালিক ভোটের মালিক তাদের ভোটেই আমরা এমপি মন্ত্রী হই- -যুবলীগ কেন্দ্রীয় সেক্রেটারী হারুনুর রশিদ

 বশির আহম্মেদ মোল্লা,নরসিংদী খবর
 প্রধান অতিথি বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় সেক্রেটারী হারুনুর রশিদ

নরসিংদীর রায়পুরার চান্দেরকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের  মতবিনিময় ও আলোচনা সভায়  নরসিংদী-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ যুবলীগ সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুনুর রশিদ বলেন, জনগন দেশের মালিক ভোটের মালিক তাদের ভোটেই আমরা এমপি মন্ত্রী হই। জনগনের ভালোবাসা যার নেই সে নেতা কোন দিনও সফল হবেনা। মাছ যেমন পানি ছাড়া বাচবেনা তেমনি জনগন ছাড়া কোন নেতা বাচতে পারবেনা। প্রত্যেকে মোনাজাত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। গতকাল বিকালে ৮নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আঃ আওয়াল মিয়ার সভাপতিত্বে চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর নতুন বাজারে জনসভায় তিনি উক্ত আলোচনা করেন। তিনি এক সময় রায়পুরা থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক হিসেবে নেতৃত্ব দিয়েছেন এবং বর্তমানে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক। এলাকাবাসীর চাওয়াতে ও জনগনের ভালবাসায় তিনি মনোনয়ন দৌঁড়ে ও বেশ এগিয়ে। দিন ভর গণসংযোগ শেষে আব্দুল্লাহপুর বাজারে এক পথ সভায় হারুনুর রশিদ বলেন, রাজনীতি দেওয়ার জন্য,নেওয়ার জন্য না। দেশকে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসির মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনতে হবে। এ বারের নির্বাচন ৭০ এর নির্বাচনের মত এবারের নির্বাচন করতে হবে।
এই সময় তার সাথে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসাইন,উপজেলা চেয়ারম্যান মো: মিজানুর রহমান চৌধুরী,রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এড.ইউনুছ আলী ভুইয়া, নরসিংদী জেলা পরিষদের সদস্য সাইফুর রহমান,রায়পুরা পৌর আওয়ামীলীগের সহ সভাপতি অহিদুজ্জামান পলাশ,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশিক আফজাল,রায়পুরা পৌর কাউন্সিলর আসাদুজ্জামান টিটু,কেন্দ্রীয় যুবলীগের সদস্য সাইদুর রহমান উজ্জল, খন্দকার রাজিব,মির্জানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম ভূঁইয়া প্রমুখ।


শেয়ার করুন

0 comments: