রায়পুরা (নরসিংদী) থেকে: ইমরান আহম্মেদ মোল্লা,
নরসিংদীর রায়পুরায় বীরমুক্তিযোদ্ধা মুকুল স্কুল এন্ড কলেজ এর ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। অলিপুরা ইউনিয়ন বাসীর দীর্ঘ দিনের দাবী বাস্তবায়ন করার লক্ষ্যে অলিপুরা ইউনিয়নের নবীয়াবাদ গ্রামের কৃতি সন্তান দানবীর সমাজ সেবক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব লায়ন ওমর ফারুক খান মুকুলের ব্যাক্তিগত উদ্যোগে এলাকাবাসীর শিক্ষার মান উন্নয়নের জন্য নবীয়াবাদ আইলশাখানা নামক স্থানে ৫ বিঘা জমিতে বিভিন্ন শ্রেনীর পেশার মানুষের উপস্থিতিতে। গতকাল সকালে নবীয়াবাদ বীরমুক্তিযোদ্ধা মুকুল স্কুল এন্ড কলেজ এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব লায়ন ওমর ফারুক খান মুকুল। এ সময় উপস্থিত ছিলেন অলিপুরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক এস এম তাজুল ইসলাম,সমাজ সেবক হাজী জয়নাল আবেদীন ভুইয়া, সমাজ সেবক আব্দুল বারী ভুইয়া শিশু মাস্টার,সমাজ সেবক সামসুজ্জামান ভুইয়া জামান,রায়পুরা প্রেসক্লাব সহসভাপতি প্রকৌশলী ফরিদ উদ্দিন,অলিপুরা ইউপি সদস্য হারিছুল হক ও ইউপি সদস্য আসাদ মেম্বার,ইঞ্জিনিয়ার সবুজ ভুইয়া,সমাজ সেবক মো: নুরুল হক, সমাজ সেবক আনিসুজ্জামান
পরে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব লায়ন ওমর ফারুক খান মুকুলের ছোট ভাই অসুস্থ শাহাজাদা কবির আলমগীরের সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করা হয়েছে।
বাবুল ভুইয়া,ব্যবসায়ী শাহ আলম প্রমুখ। অলিপুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আল-আমিন ভুইয়া মাসুদ বলেন,শিক্ষাবান্ধব সরকারের সাথে একাত্বতা পোষন করে এলাকার শিক্ষা বিস্তারের জন্য মহতি উদ্যোগ গ্রহন করে আগামী ২০১৯ইং সনের জানুয়ারী থেকে ক্লাশ শুরু করার ঘোষনা করায় অলিপুরা বাসীর দীর্ঘদিনের দাবী বাস্তবায়ন করায় ইউনিয়ন পরিষদসহ এলাকাবাসীর পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব লায়ন ওমর ফারুক খান মুকুলকে অভিন্দন জানাচ্ছি। তিনি আরো বলেন,এই স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করতে সকল সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
0 comments:
Post a Comment