মো.সাব্বির হোসেনওসাইফুল ইসলাম,স্টাফ রিপোর্টার :
নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় শাহীন মিয়া(১৫) নামে একজন নিহত হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার পুরান্দিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শাহীন দত্তেরগাঁও মধ্যপাড়া এলাকার আশাদউল্লাহর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,শিবপুর থেকে আসা একটি সিএনজি অটোরিকশা পুরান্দিয়া বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই শাহিন মিয়া মারা যায়।পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ( ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী খবরকে বলেন,নিহতের লাশ থানায় আনা হয়েছে।তাদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

খবর বিভাগঃ
জাতীয়
দুর্ঘটনা
শিবপুর উপজেলা

0 comments:
Post a Comment