Thursday, October 4, 2018

পলাশে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টারঃ
"উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ"এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় বর্ণাঢ্য আয়োজনে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমকে তুলে ধরতে নরসিংদীর পলাশে তিনদিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলায় প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন দপ্তরের ৪৫টি স্টল স্থান পেয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি'র সভাপতিত্বে পলাশ শহীদ মিনার মাঠে জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন,পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা লাকী,ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক শরীফ,উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা মো.আমিরুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরা প্রমুখ


শেয়ার করুন

0 comments: