মোঃ সাব্বির হোসেন, নরসিংদী খবর: গানের সুরে সুরে পলাশের হাজারো দর্শককে মাতালেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নগর বাউল জেমস।পলাশের সব বয়সের দর্শক-শ্রোতারা নেচে গেয়ে উল্লাস করে জেমস,আখি আলমগীর ও এস ডি রুবেলের গান উপভোগ করেন।
গতকাল শনিবার নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়ন পরিষদের নব-নির্মিত ভবন উদ্ভোধন উপলক্ষে চরসিন্দুর শহীদ ডিগ্রী কলেজ মাঠে সংগীতানুষ্ঠানের আয়োজন করে চরসিন্দুর ইউনিয়ন পরিষদ। রাত থেকে শুরু হওয়া সংগীতানুষ্ঠান উপভোগ করার জন্য পলাশের সংগীত প্রিয় সব বয়সের হাজারো দর্শক বিভিন্ন এলাকা থেকে ঝড়ো হতে শুরু করলে কাণায় কাণায় পরিপূর্ণ হয়ে উঠে চরসিন্ধুর শহীদ ডিগ্রী কলেজ মাঠ।তাদের প্রিয় শিল্পীকে এক নজর দেখা ও গান উপভোগ করার জন্য কলেজ মাঠে হৈ চৈ করে উল্লাসে মেতে উঠে।
এসময় উপস্থিত ছিলেন,নরসিংদী ২ পলাশের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন,পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ,পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পী,চরসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন,গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান ভূইয়া,ঘোড়াশাল পৌরসভার পৌর মেয়র শরীফুল হক শরীফ,পলাশ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আল- মুজাহিদ হোসেন তুষার,উপজেলা মহিলালীগের সভাপতি আফরোজা দিলীপ,পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।
খবর বিভাগঃ
জাতীয়
নরসিংদী
পলাশ উপজেলা
বিনোদন
সঙ্গীত
0 comments:
Post a Comment