Monday, January 29, 2018

পাঁচদোনা ডাংগা-ঘোড়াশাল ৪ লেন উন্নীতকরণে ভূমি অধিগ্রহণের উদ্ভোধন

মোঃ সাব্বির হোসেন,নরসিংদী খবরঃ নরসিংদীর পাঁচদোনা হয়ে ডাংগা ইসলামপাড়া খেয়াঘাট ও ঘোড়াশাল পর্যন্ত ২০ কিলোমিটার লম্বা রাস্তা চার লেনে উন্নীতকরণে ৯৩৭ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। রোববার সকালে পাঁচদোনা মোড়ে এ উপলক্ষে ভূমি অধিগ্রহণ কাজের শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে। পাঁচদোনা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে পলাশের এমপি কামরুল আশরাফ খান পোটন বলেন,চার লেন প্রকল্পের ২০ কিলোমিটার এই রাস্তাটির ব্যয় ধরা হয়েছে ৯৩৭ কোটি টাকা।পলাশ ও ঘোড়াশাল নরসিংদী তথা দেশের একটি প্রাচীনতম শিল্প এলাকা।এই এলাকায় যাতায়াতের একমাত্র রাস্তা হলো পাঁচদোনা-ঘোড়াশাল সড়ক।পলাশ ঘোড়াশাল শিল্প এলাকায় ব্যাপক সংখ্যক শিল্প কারখানা স্থাপিত হলেও এসব শিল্প এলাকা বা শিল্প কারখানায় যোগাযোগের জন্য কোন আধুনিক রাস্তাঘাট গড়ে উঠেনি। আধুনিক শিল্প এলাকায় সহজ যাতায়াতে আধুনিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়ায় শিল্প এলাকায় কাঙ্খিত পর্যায়ে পৌছতে পারছেনা।শিল্প কারখানায় উৎপাদিত পণ্য বাজারজাত করণে অসুবিধার সৃষ্ট হচ্ছে।তাই পাঁচদোনা ডাংগা-ঘোড়াশাল সড়ক চার লেনে উন্নতি হলে ঘোড়াশাল ও পলাশ শিল্প এলাকার যোগাযোগে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। এসময় আরো বক্তব্য রাখেন,পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,শিলমান্দী ইউপি চেয়ারম্যান আব্দুল বাকীর,মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান,ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পলাশের সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খান দিলীপ। নরসিংদী জেলা প্রশাসক ড.সুভাষ চন্দ্র বিশ্বাস,নরসিংদী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান প্রমুখ।

শেয়ার করুন

0 comments: