নরসিংদী খবরঃ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপন কুমার সরকারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে গত রবিবার সন্ধ্যায় সদর উপজেলার মাধবদী থানাধীন পাঁচদোনা হতে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো পাঁচদোনা মোড়ের সকাল সন্ধ্যা টেলিকমের মালিক আব্দুল গাফফার (২৯) ও সুমাইয়া টেলিকমের মালিক রিযওয়ানুল ইসলাম (৪২)। আব্দুল গাফফারের সকাল সন্ধ্যা টেলিকম থেকে ২৮টি বিকাশ ও সুমাইয়া টেলিকম থেকে ১৪৬ একাউন্ট সম্বলিত সিমকার্ড উদ্ধার করা হয়। বিভিন্ন ব্যক্তির অজান্তে তাদের ছবি ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে এই সিম গুলোতে বিকাশ একাউন্ট করা হয়। যা দিয়ে মোটা অংকের টাকা লেনদেন করা হতো। এই প্রক্রিয়ায়, ব্ল্যাকমেইল, অপহরণের পর মুক্তিপণ, মাদক, সন্ত্রাসী কার্যক্রমের টাকা লেনদেন হতো বলে মনে করছে গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান নরসিংদী খবরকে বলেন, বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করার জন্য অবশ্যই পালনীয় নিয়মনীতি রয়েছে। অধিক মুনাফার লোভে বেআইনিভাবে অন্যের জাতীয় পরিচয়পত্র ও ছবি ব্যবহার করে বহুসংখ্যাক সীম রেজিস্ট্রেশন করা হয়। এর ফলে নির্দিষ্ট অংকের টাকার সীমাবদ্ধতা ছাড়িয়ে বেশি সংখ্যার টাকা লেনদেন করা সম্ভব হচ্ছে। এই ধরণের লেনদেনগুলি বিভিন্ন বেআইনি কার্যক্রমের ফলেই এতগুলো সিম দিয়ে বড়কোন অপরাধের সাথে জড়িত কিনা তদন্ত চলছে বলে জানা গেছে।
0 comments:
Post a Comment