Saturday, February 10, 2018

রায়পুরায় মাছ ধরার ছেড়া টেলা জ্বালি নিয়ে সংর্ঘষে প্রতিপক্ষের আঘাতে জাকির হোসেন খুন ১ জন আটক

 রায়পুরা (নরসিংদী) থেকে: মনিরুজ্জামান মনির, রায়পুরায় ছেড়া টেলা জ্বালি নিয়ে সংর্ঘষে প্রতিপক্ষের আঘাতে জাকির হোসেন খুন ১ জন আটক ।  নরসিংদীর রায়পুরা পলাশতলী ইউনিয়নের খাকচক গ্রামে রবিউলের মাছ ধরা ছেড়া টেলা জ্বালি নিয়ে উভয়ের মধ্যে সংর্ঘষ হয় এ সংর্ঘষে বাড়ীঘর ভাংচুর করা হয়েছে। গত মঙ্গলবার এ ঘটনাটি ঘটেছে জাকির হোসেনের বাড়িতে। এ ব্যাপারে প্রতিবাদ করায় একই গ্রামের প্রতিবেশী  মানিক মিয়া, মোমেন, মাইজ উদ্দিন হামলা চালিয়ে জাকির হোসেন গুরুতর আহত করেন । পরে তাকে ঢাকা হাসপাতালে ভর্তি করা হলে জাকির হোসেন হাসপাতালে মারা যায়। গতকাল বিকালে  জাকির হোসেন এর  জানাযা অনুষ্ঠিত হয়েছে।  এ ব্যাপারে নিহতের কাকা হোসেন শাহ বাদী হয়ে রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলার আসামী মাইজ উদ্দিনকে মামলা তদন্ত কর্মকর্তা এস আই আবুল কালাম আটক করেছেন।


শেয়ার করুন

0 comments: