Sunday, February 25, 2018

নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বিপিএম বিদায় নিচ্ছেন

মো: সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টারর:নরসিংদীর সর্বপ্রথম নারী পুলিশ সুপার আমেনা বেগম বিপিএম অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক পদোন্নতিতে নরসিংদী জেলা পুলিশ সুপারের দায়িত্ব থেকে বিদায় নেওয়ার বিষয়টি শুক্রবার নরসিংদীর একটি অনুষ্ঠান থেকে জানা যায়।
উল্লেখ্য,৮ই নভেম্বর ২০১৭ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁর পদোন্নতির কথা জানানো হয়।
২০১৪ সালের ৩০ডিসেম্বর নরসিংদী জেলা পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহন করে তিনি অত্যন্ত সফলতা ও কৃতিত্বের সাথে দীর্ঘ তিন বছর জেলার আইন শৃংখলা নিয়ন্ত্রনে বিশেষ ভূমিকা রেখেছেন।
পুলিশ সুপার আমেনা বেগম ১৯৭০ সালে লক্ষীপুর জেলার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জম্ম গ্রহন করেন।স্বামী সানিয়াৎ লুৎফি আইটি ও ব্যবসায়ী পেশায় নিযুক্ত আছেন।১৯৯৯ সালে ১৮তম বিসিএস ক্যাডারভুক্ত হয়ে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
নরসিংদী জেলা পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহনের আগে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার(এসপি),এ আইজি হাইওয়ে পুলিশ এবং পার্বত্য রাঙ্গামাটি জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।তাছাড়া জাতিসংঘ শান্তি মিশন পূর্ব তিমুরে দায়িত্ব পালনের জন্য অংশ গ্রহন করেন।


শেয়ার করুন

0 comments: