Saturday, March 3, 2018

ঘোড়াশালে ওয়াজ মাহফিল-যার হাত ও জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকেনা সে প্রকৃত মুসলমান নয়

মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
কোরআন হাদিসের আলোকে মুসলমানদের করণীয় ধর্মীয় অনুশাসন মেনে চলার আলোচনা নিয়ে পলাশের ঘোড়াশাল ভাগদী দক্ষিনপাড়া আদর্শ তরুন সংঘের উদ্যোগে ফোরকানিয়া মাদ্রাসার উন্নতিকল্পে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বাদ আছর হইতে মাদ্রাসা প্রাঙ্গনে আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ হেলাল উদ্দীনের সভাপতিত্বে ওয়াজ ও দোয়া মাহফিল উদ্ভোধন করেন প্রধান অতিথি ঘোড়াশাল পৌর কাউন্সিলর মো: কামরুল ইসলাম।
ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ মোফাসির পরিষদ ঢাকা বিভাগের সহ সভাপতি হযরত মাওলানা মোতালিব হোসেন বরকতী।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী ইসলামপুর মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা মুফতি যুবাইর আহমদ ভৈরবী,হযরত মাওলানা হাফেজ রাকিবুল ইসলাম মাজহারি,হযরত মাওলানা হাফেজ মুফতি মুহসিন আল হেলালী,
কাজী কাইউম সহ এলাকার আলেম ওলামাগণ।বক্তাগন কুরআন ও হাদিসের আলোকে ধর্মীয় বিষয়ের উপর মুসলমানদের সঠিক আমল,ইবাদত ও দেশবাশীর কল্যানে দোয়া করেন।
এসময় প্রধান বক্তা হযরত মাওলানা মোতালিব হোসেন বরকতী কুরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন,যার জবান ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে সেই প্রকৃত মসুলমান আর যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকেনা সে প্রকৃত মুসলমান হতে পারেনা।যে নামাজ আদায় করে জবাইকৃত গোস্ত খায় সে মুসলমান কিন্তু জবাইটা হতে
হবে আল্লাহর নামে।কোন পীরের নামে,বাবার নামে,কোন বুজুর্গের নামে,কোন নেতার নামে জবাই করলে সেটা হারাম হবে সেই গুস্ত খেলে সে মুসলমান হতে পারেনা।মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে অপরাধী বানাচ্ছে,আলেমদের অপরাদী বানাচ্ছে।আবার জুব্বা লাগিয়ে,টুপি লাগিয়ে তজবিহ হাতে নিয়ে ঘুরে এবং মিথ্যাকে বলে ঠিকই আছে।কিন্তু মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে ফাঁসানো সত্যিকারের মুসলমানের কাজ নয়।তার জন্য কবরে তার হাত ও জবান তার বিরুদ্ধে সাক্ষী দিবে।তাই আল্লাহর কাছে তওবা করতে হবে।

শেয়ার করুন

0 comments: