স্টাফ রিপোর্টার,নরসিংদীর খবর:
নরসিংদী জেলার রায়পুরায় গণপিটুনীতে শীর্ষ সন্ত্রাসী কামাল হোসেন নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া যায়।সে এলাকায় শীর্ষ সন্ত্রাসী পিচ্চি কামাল নামে পরিচিত ছিল।
গত বৃহস্পতিবার রাতে নদী পথে রায়পুরার আগানগর খেয়াঘাট আসলে এলাকাবাসী তাকে ধাওয়া করে ধরার পর তাদের গণপিটুনীতে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি কামাল নিহত হয়।সে আমিরগঞ্জ ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের জামাল উদ্দীনের ছেলে।
রায়পুরা থানার ওসি দেলোয়ার হোসেন বলেন,শীর্ষ সন্ত্রাসী পিচ্চি কামাল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।এলাকায় সে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল।তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল।নিহত হওয়ার আগে তাকে আটকের জন্য তার বাড়িতে অভিযান চালানোর সন্ত্রাসী বাহিনী নিয়ে পুলিশের উপর হামলা চালায়।হামলার স্বীকার হয়ে তখন কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।তারপর থেকে সে এলাকা ছেড়ে পালিয়ে ছিলো।বৃহস্পতিবার এলাকায় প্রবেশের সময় এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হওয়ার পর মেঘনা নদীর পাড়ে তাকে ফেলে রাখে।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করার পর ময়নাতদন্তের নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

খবর বিভাগঃ
জাতীয়
নরসিংদী
রায়পুরা উপজেলা

0 comments:
Post a Comment