Wednesday, April 4, 2018

মালয়েশিয়া প্রবাসীর ১০লক্ষ টাকা নিয়ে পলাতক কুমিল্লার শাহরিয়ার


মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নিজের পরিবার ও দেশের জন্য বিদেশে গিয়ে লক্ষ লক্ষ মানুষ কাজ করে যাচ্ছে অনবরত।তাদের কষ্ঠার্জিত টাকায় দেশের রেমিটেন্স বাড়ার সাথে সাথে দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছেন তারা।অথচ তাদের মধ্যে কিছু খারাপ মানুষ ও প্রতারকের কারনে দেশের ভাবমূর্তি যেমন নষ্ট হচ্ছে তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছু মানুষ।তাদেরই একজন প্রতারণার স্বীকার মালয়েশিয়া প্রবাসী নরসিংদী সদরের আমদিয়া ইউনিয়নের বেলাব গ্রামের নজরুল ইসলাম।মালয়েশিয়ার এক ব্যক্তির ২২লক্ষ ও নরসিংদীর নজরুল ইসলামের ১০লক্ষ টাকা নিয়ে পালিয়েছে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার জিয়ারকান্দি মোল্লা গৌরীপুর গ্রামের শাহরিয়ার বায়জিদ।
মালয়েশিয়া থেকে নজরুল ইসলাম এক মেইল বার্তায় জানান,শাহরিয়ার বায়জিদকে আমি আগে থেকে চিনতামনা হঠাৎ করে একদিন তার সাথে আমার দেখা হয়।তখন সে বললেন,ভাই একটা দোকান বিক্রি করবো,আপনি কি কিনবেন,আমি বলছি কোথায় দোকান,সে বলল সাহা আলম সুবাং মালশিয়া, আমি বললাম আপনার দোকান,সে বলে আমার দোকান। আপনি যাচাই করে দেখবেন,আমার সাথে চলেন। গাড়ীতে করে আমাকে নিয়ে গেলেন দোকানে তার পর আমি দেখলাম আর তার দুই জন কর্মচারী ছিল, আমি ওদের দুজনকে জিজ্ঞেস করলাম ভাই এই দোকানের মালিক কে?তারা বলল কেন শাহরিয়ার ভাই। তার পর আমি তাকে বিশ্বাস করলাম,তার দোকানের দাম ধরা হলো বাংলাদেশী টাকা পনের লক্ষ।১১ নভেম্বর ২০১৭ সালে আমি দুই জন সাক্ষী রেখে দশ লক্ষ টাকা দিলাম তাকে।বাকি টাকা কাগজ করে দিলে দিবো।তার একদিন পর শাহরিয়ার এর মোবাইল বন্ধ পাই।আমি থাকি এই দোকান থেকে বিশ কিলোমিটার দূরে, তার পর আমি পাগলের মত ছুটে গেলাম ওই দোকানে। গিয়ে দেখি মালয়েশিয়ান লোক বসা ঐ দোকানে।আমি জিজ্ঞেস করলাম মালাই ভাষায় ভাই শাহরিয়ার কই? বললেন শাহরিয়ার তো গত রাতে পালিয়ে চলে গেছে, আমি বলছি কেনো,সে বলল আমি হজ্বে করতে সৌদিআরব গিয়েছিলাম দুই মাস আগে,শাহরিয়ার ছিল আমার দোকানের দায়িত্বে আমি আসছি শুনে সে পালিয়ে গেছে। সে আমার দোকান থেকে এক লক্ষ রিংগীত নিয়ে পালিয়ে গেছে যা বাংলা টাকায় ২২ লাখ টাকা। আমি তাকে বললাম আমার ১০ লাখ টাকা।তার পর আমি আর সে মিলে মালয়েশিয়ায় একটা মামলা করলাম শাহরিয়ার নামে।


আমি তাকে তার ফোনে কল দিলে বন্ধ পাই, দুই দিন পর আমি তার ফেইসবুক মেসেঞ্জারে ভয়েস মেসেজ পাঠাই সেও ভয়েস মেসেজ পাঠায় আমাকে বলে দুঃখিত ভাই আমার হঠাৎ দেশে সমস্যা হয়েছিল তাই আমি চলে আসলাম দেশে। আপনার টাকা আমি মারবনা এক মাস পর দিয়া দিবো। তার পর সে আমাকে ফেইসবুকে ব্লক করে দিল। তখন থেকে তার সাথে আর কোন যোগাযোগ নাই।একদিন আমার লোক তার দেশের বাড়ি কুমিল্লায় পাঠাইছি।কুমিল্লায় যাওয়ার তার গ্রামের লোকেরা জানান,সে আরো দশ বছর আগে গ্রাম ছেড়ে ঢাকা চলে গেছেন।আরেকজন জানান,এক বছর আগে শুনেছি শাহারিয়া মালয়েশিয়া থাকে। এখন আর জানি না ঢাকায় থাকে নাকি মালয়েশিয়া থাকে।আমার অনেক কষ্টের টাকা যদি কারো সহযোগীতায় শাহরিয়াকে পাই সাথে আমার টাকাটা ফেরত পাই,তাহলে তাকে এক লাখ টাকা পুরস্কার দিবো

শেয়ার করুন

0 comments: