মে মাস থেকে স্যামসাংয়ের ফোরজি স্মার্টফোন নরসিংদীর নতুন কারখানায় তৈরি করতে যাচ্ছে দেশিয় অংশীদার ফেয়ার ইলেক্ট্রনিকস।জুন মাস থেকেই বাজারে পাওয়া যাবে সাশ্রয়ী মূল্যের স্যামসাং ফোরজি স্মার্ট ফোন।আজ মঙ্গলবার ঢাকার সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে জানানো হয়,নরসিংদীতে একটি কারখানায় স্যামসাং ফোরজি স্মার্টফোন তৈরি করা হবে।
এই স্মার্টফোন তৈরিতে থাকবে ফেয়ার ইলেক্ট্রনিকস।এই ইলেক্টনিকসের পরিচালক রুহুল আলম আল মাহাবুব জানান,ফেয়ার ইলেক্ট্রনিকস দেশে স্যামসাংয়ের ফোরজি স্মার্টফোন তৈরি করবে বলে আমরা গর্বিত।এই কোম্পানীর বিশ্বমানের পন্যগুলো গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে উপভোগ করতে পারবে।আমরা স্যামসাংয়ের প্রযুক্তি ও দক্ষতা ব্যবহার করে স্মার্টফোন গ্রাহকের হাতে তুলে দিতে পারবো।
৫৮হাজার বর্গফুটের এই কারখানাটিতে সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের জন্য স্মার্টফোন তৈরি করা হবে।এই কারখানার মাধ্যমে দেশে পাঁচশতাধিকের উপরে মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে,বাড়বে দেশের বিনিয়োগ।
স্যামসাং ইলেক্ট্রনিকস বাংলাদেশের বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর স্যাংগওয়ান ইউন বলেন,ফেয়ার ইলেক্ট্রনিকসের সাথে যুক্ত হয়ে কারখানার ঘোষনা করতে পেরে আমরা আনন্দিত।প্রতিশ্রুতি অনুযায়ী গ্রাহকদের আসল এবং বিশ্বমামের পণ্য সরবরাহের লক্ষে এগিয়ে যাচ্ছি।
sabbirhossain481@yahoo.com 03/04/2018.

0 comments:
Post a Comment