Tuesday, April 3, 2018

আজ জাতীয় চলচ্চিত্র দিবস


বিনোদন ডেস্ক,নরসিংদী খবর:ঐতিহ্যের পথ ধরি দেশীয় চলচ্চিত্র রক্ষা করি'এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবার ও বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৮।
এ উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে ঢাকার এফডিসি প্রাঙ্গন।সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে আজকের এই দিনটি।
আজ সকালে এই দিবসটি উদ্ভোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।এর পর শিল্পী ও কলাকুশলীদের উপস্থিতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে এফডিসিতে।
৩ এপ্রিল ২০১২ সাল জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে ঘোষণার পর থেকে প্রতি বছরই উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে এই দিনটি।চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে এই দিনে নানা আয়োজনের মধ্য দিয়ে শিল্পী,নির্মাতা,কলাকুশলীদের মিলনমেলায় পরিনত হয়।১৯৫৭ সালের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।সেই ধারাবাহিকতায় এই দিনটিকে স্মরন করে ২০১২ সালে দেশে প্রথমবারের মতো পালণ করা হয় জাতীয় চলচ্চিত্র উৎসব।
এই দিবস উপলক্ষে পৃথক পৃথক বানীতে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো:আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ মুজিবুর রহমান।সেই ধারাবাহিকতায় এই দিনটিকে স্মরন করে ২০১২ সালে দেশে প্রথমবারের মতো পালণ করা হয় জাতীয় চলচ্চিত্র উৎসব।
এই দিবস উপলক্ষে পৃথক পৃথক বানীতে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো:আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

sabbirhossain481@yahoo.com 03/04/2018.

শেয়ার করুন

0 comments: