Friday, September 28, 2018

নরসিংদীতে তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টারঃনরসিংদীবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে নতুন আরো তিনটি আন্তঃনগর ট্রেনের শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে।এর ফলে ২৭সেপ্টেম্বর থেকে নরসিংদীতে নিয়মিত যাত্রাবিরতিতে যুক্ত হলো তিনটি ট্রেন উপকুল,উপবন ও কালনী এক্সপ্রেস।
বৃহস্পতিবার বিকেলে নরসিংদী রেলওয়ে স্টেশনে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে নিয়মিত তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লে: কর্ণেল (অব:) মো: নজরুল ইসলাম হিরু (বীরপ্রতিক) এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুরের এমপি ও বাংলাদেশ রেলওয়ে সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।
আরো উপস্থিত ছিলেন,নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফারুকুজ্জামান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, রেলওয়ে সংস্কার প্রকল্পের প্রকল্প পরিচালক মিয়া জাহান ও ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শফিকুর রহমান,নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিরুল হাসান প্রমুখ।
নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন হাজারো যাত্রী ঢাকাসহ বিভিন্ন গন্তব্যস্থলে আসা যাওয়া করেন।সড়ক পথে যানজট এড়িয়ে দ্রুত ভ্রমণের জন্য নরসিংদীতে জনপ্রিয় হয়ে উঠেছে রেলপথ। কিন্তু পর্যাপ্ত সংখ্যায় আন্তঃনগর ট্রেন না থাকায় ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে নরসিংদীবাসী।যাত্রী ভোগান্তি ও আন্দোলনের খবর দীর্ঘদিন ধরে প্রচার করে আসছিল প্রিন্ট মিডিয়া,ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন সংবাদ মাধ্যম গুলোর সাংবাদিকগণ।

শেয়ার করুন

0 comments: