Thursday, September 27, 2018

নরসিংদীর পলাশে ছাত্রদলের ৩ নেতা আটক

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী খবরঃ নরসিংদীর পলাশে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি'র তিন ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে ঘোড়াশাল পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান সোহেল,পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আশরাফ খন্দকার ও ছাত্রনেতা আরিফুল ইসলামকে পলাশ থানা পুলিশ আটক করে।
পলাশ থানার (ওসি)মকবুল হোসেন নরসিংদী খবরকে জানান,আটকৃত ছাত্রদল নেতাদের কাছ থেকে ৭ট ককটেল পাওয়া গেছে।তারা বিভিন্ন ফ্যাক্টরিতে হামলা করতে পারে তাই তাদের আটক করা হয়েছে।
ঘোড়াশাল পৌর বিএনপি'র সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান আলম মোল্লা নরসিংদী খবরকে জানান,সারাদেশের ন্যায় পলাশে ও আমাদের বিএনপির নেতাকর্মীদের সরকারের নীলনকশা বাস্তবায়নের জন্য গায়েবী ও মিথ্যা মামলা দিয়ে পুলিশ প্রশাসনআটক করছে।যেনো নেতাকর্মীরা যেনো শান্তিপূর্ণ ভাবে নির্বাচনী প্রচারনা না চালাতে পারে।

শেয়ার করুন

0 comments: