Thursday, October 25, 2018

রায়পুরায় সালাহউদ্দিন আহমেদ বাচ্চু বিভিন্ন এলাকায় পথসভা ও ব্যাপক গনসংযোগ করে এলাকা চষে বেড়াচ্ছে


 নরসিংদী খবর:ইমরান  আহম্মেদ মোল্লা,
রায়পুরায় নরসিংদী-৫ আসনের মনোনয় প্রত্যাশী
গত বিকালে কয়েক শতাধিক আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে আদিয়াবাদ ইউনিয়নসহ বিভিন্ন পথসভা ও ব্যাপক গনসংযোগ করে এলাকা চষে বেড়াচ্ছে  সাবেক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,উপজেলা উন্নয়ন কমিটির আহবায়ক,আওয়ামীলীগ  জাতীয় ও স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সম্বনয়ক বলিষ্ট প্রতিবাদী সৎ সাহসী জনপ্রিয় নেতা সালাহউদ্দিন আহমেদ বাচ্চু। পথসভা ও গনসংযোগ কালে বক্তারা বলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সেফায়েত উল্লাহ শিশু বলেন,তার সৎ সাহসী যোগ্য নেতৃত্বে আওয়ামীলীগ এর সকল  জাতীয় ও স্থানীয় নির্বাচনে পরিচালনা কমিটির প্রধান সম্বনয়ক হিসাবে প্রতিটি নির্বাচনে বিজয় ধরে রাখতে ব্যাপক সফলতা অর্জন করে দলের নেতা কর্মীর মাঝে আর্স্তা অর্জন করেছেন। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মির্জানগর ইউনিয়নের দুইবার নির্বাচিত চেয়ারম্যান হুমায়ন কবির সরকার বলেন, ৪৫ বছর ধরে আওয়ামীলীগের সংগঠন পরিচালনা করতে তিনি প্রচুর অর্থ সময় ব্যায় করেন। তিনি দলের অনিয়ম দুর্নীতি দালালসহ সংগঠনের কিছু সুবিধাবাদীদের বিরোদ্ধে সব সময় প্রতিবাদ করে,ত্যাগী নেতাদের স্বার্থ আদায়ের জন্য সাহসী ভুমিকা রেখে সংগঠনের দায়িত্ব পালন করে আসছে। মহেষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরহাদ হোসেন খাঁন চাঁন মিয়া বলেন,সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপির অবর্তমানে তিনি দলের হাল ধরে রাখতে পারবে এলাকার জনগন ধারনা করছেন। তিনি ২৪টি  ইউনিয়নের অংগ-সংগঠনের কমিটি গঠন করতে আওয়ামীলগের ভাল সংগঠক হিসাবে দলের ঐক্য ধরে রাখতে বিরাট অবদান রেখেছেন। রায়পুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনামুল হক সরকার বলেন,প্রতিটি ইউনিয়নে তার বিশাল কর্মী বাহিনী রয়েছে, নির্বাচন করতে যা-যা যোগ্যতার দরকার তার মাঝে সবটুকু রয়েছে। তিনি নির্বাচন করার ঘোষনা দিলে নেতা কর্মীদের ব্যাপক সাড়া পড়েছে। হাইরমারা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কবীর হোসেন বলেন, অনেক নেতাদের অন্যায় অবিচারসহ বিভিন্ন ধরনের অভিযোগ থাকলেও তার বিরোদ্ধে কোন ধরনের বদনাম নাই তিনি সত্যবাদী মানুষ হিসাবে জনপ্রিয়তা লাভ করেছেন, মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সেক্রেটারী আমির হোসেন বলেন, আমাদের প্রিয় নেতা রাজিউদ্দন আহমেদ রাজু ভাই ৫ বারের এমপি, ১ বারের মন্ত্রী হয়েছেন তিনি  বয়স এর কারনে নির্বাচনে না গেলে তার আপন ভাই প্রিয় সংগঠক সালাহ উদ্দিন আহমেদ বাচ্চুকে মনোনয়ন পাওয়ার জন্য সহযোগিতা করার জন্য দাবী করেন, তিনি মাঠে আশার কারনে সংগঠনের নেতা কর্মী চাঙ্গা হয়ে উঠেছে। পলাশতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাউছার আহমেদ বলেন,ছাত্রলীগ সংগঠন জোরদার করতে রাজু এমপির পর তার বিরাট অবদান রয়েছে তার বিরোদ্ধে কেউ ষড়যন্ত্র করলে কোন নেতা কর্মী মেনে নিবে না। সালাহ উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সেই সাথে এগিয়ে যাচ্ছে রায়পুরাও। আমার বড় ভাই রাজিউদ্দিন আহমেদ রাজু জনগণের রায় নিয়ে পরপর ৫বার এমপি ও একবার মন্ত্রী নির্বাচিত হয়েছেন। পর পর ৫ বার  এমপি নির্বাচিত হওয়ার পর তার আর কোন চাওয়া পাওয়া থাকার কথা না। আমি রায়পুরা সংগঠনের জন্য ৪৫ বছর ধরে সাংগঠনিক কাজ করে অর্থ ও প্রচুর সময় ব্যায় করে সংগঠনকে ধরে রেখেছি। বঙ্গ-বন্ধু কন্যা আওয়ামীলীগের সভানেত্রী  শেখ হাসিনার হাত শক্তিশালী করার জন্য অনেক ত্যাগ শিকার করেছি। সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে প্রত্যাক সপ্তাহ এলকার প্রতিটি মানুষের খুজ-খবর নিতে মাঠে কাজ করে যাচ্ছি । এ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীগনের অনেক নতুন মুখ দেখা যাচ্ছে বিগত নির্বাচনে তাদের তেমন চোখে পড়েনী। তিনি আরো আশা প্রকাশ করে বলেন, বিগত দিনে দলের একজন পরীক্ষিত নেতা সৎ ও সকলের গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকেই দলীয় মনোনয়ন প্রদান করবেন শতভাগ আশা বাদী। জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে এ আসন ধরে রাখতে পারব আল্লাহর রহমতে শতভাগ আস্তা রয়েছে। বিগত দিনের মত সংগঠনের সকল নেতা কর্মী দ্বিদাদন্ধ ভুলে গিয়ে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয় করানোর জন্য ঐক্যবন্ধ ভাবে কাজ করার আহবান করেন। এ সময় উপস্থিত ছিলেন আদিয়াবাদ ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান সারোয়ার হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।





সাবেক মন্ত্রী রাজু এমপির  ভাই সালাহ আহমেদ উদ্দিন আহমেদ বাচ্চু এ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বিভিন্ন এলাকায় পথসভা ও গনসংযোগ করে চষে বেড়াচ্ছে।

শেয়ার করুন

0 comments: