Monday, October 1, 2018

রায়পুরায় শ্রীনগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত


রায়পুরা (নরসিংদী) থেকে: ইমরান আহম্মেদ মোল্লা
,রায়পুরায় শ্রীনগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে রায়পুরা উপজেলা বাঘাইকান্দি বাজারে শ্রীনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মোতালিব এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এম পি। জনসভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন-উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক ও রাজু এম,পির সুযোগ্য সন্তান রাজিব আহমেদ পার্থ।
এ সময় আরো বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারী আব্দুস সাদেক,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মাসুদুর রহমান মাসু, সাংগঠনিক সম্পাদক মো: আনোয়ার হোসেন জারু ও সদস্য হাসান জামিল বাদল,উপজেলা যুবলীগের সভাপতি মিলন মাস্টার, শ্রীনগর ইউ.পি চেয়ারম্যান রিয়াজ র্মোশেদ খান রাসেল,  চরসুবুদ্ধি ইউপি চেয়ারম্যান হাজী নাসির উদ্দিন,মির্জাপুর ইউপি চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ ভূইয়া,অলিপুরা ইউপি চেয়ারম্যান আল-আমিন ভূইয়া মাসুদ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান হাসিব আহমেদ জাকির ও সাবেক বিআরডিবি চেয়ারম্যান এম এ রব, উপজেলা আ.লীগের সদস্য শাহ আলম মেম্বার,উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী সাকিল, শ্রীনগর ইউনিয়ন ছত্রলীগ সভাপতি নাহিদুর রহমান কবির ও সেক্রেটারী আনিছুজ্জামান খান তুষার।


শেয়ার করুন

0 comments: