জাহিদ সরকার,নরসিংদী প্রতিনিধি।।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগ।
শনিবার(১৭ নভেম্বর) নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি শিব্বির আহমেদ শিবলী ও সাধারন সম্পাদক রাব্বির হোসেন অতুল এর নেতৃত্বে কলেজ শাখা ছাত্রলীগ অায়োজিত নরসিংদী জেলা ও শহর শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দ বিশাল প্রতিবাদ মিছিল বের করে
মিছিলে অন্যন্যদের মধ্যে উপস্হিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি ইসহাক খলিল বাবু,সিনিয়র সহ সভাপতি হাসিবুল হাসান মিন্টু, শহর ছাত্রলীগের সভাপতি রাজিব আহমেদ,সদর থানা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন ফয়সাল সহ অন্যন্য নেতৃবৃন্দ।
মিছিলটি নরসিংদী সরকারি কলেজ থেকে যাত্রা শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাতে বিএনপির নাশকতা ও নির্বাচন বানচালের অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ করে।
ছাত্রলীগ নেতাকর্মীরা অভিযোগ করেন নয়াপল্টনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা যে নাশকতা চালিয়েছে এবং পুলিশের ভ্যানে আগুন দিয়েছে, এটা তাদের ঐতিহ্যগত চরিত্র। গণতান্ত্রিক নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য তারা এর আগেও একই কাজ করেছে বলে মন্তব্য করেন।
যারা নির্বাচন বাধাগ্রস্ত করার পরিকল্পনা করবে তাদেরকে রুখে দেবার জন্য নরসিংদী জেলা ছাত্রলীগ সদা প্রস্তুত রয়েছে বলে নেতাকর্মীরা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
খবর বিভাগঃ
নরসিংদী সদর
রাজনীতি


0 comments:
Post a Comment