Saturday, November 17, 2018

শিবপুরে জাকের পার্টির সভাপতির স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

নরসিংদী থেকে সাইফুল ইসলাম :
নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়ন ৭নং ওয়ার্ড জাকের পার্টির সভাপতি মরহুম মানিক মিয়ার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত্ব হয়েছে। শুক্রবার সন্ধায় সাধারচর ইউনিয়ন জাকের পার্টির আয়োজনে দক্ষিণ সাধারচর বাজার সংলগ্ন জাকের পার্টির মূল কার্যালয় মাঠে সাধারচর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি শাখাওয়াত খন্দকারের সভাপতিত্বে মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যক্তব্য করনে, নরসিংদী-৩ (শিবপুর) আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থী মো.রাজীব হোসেন রাতুল। এ সময় মিলাদ মাহফিল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য করেন, নরসিংদী জেলা যুব সেচ্ছা ফ্রন্টের সভাপতি বোরহান কবির,যুব ফ্রন্ট সভাপতি বিজয়  রহমান বিল্লাল,সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ ,শিবপুর উপজেলা জাকের পার্টির সভাপতি আসাদ পাঠান,সাধারচর ইউনিয়ন জাকের পার্টির সাধারণ সম্পাদক মো.কামরুল হাসান,সহ সাধারণ সম্পাদক মোবারক হোসেন,কোষাদক্ষ শামসুল ইসলাম,সাংবাদিক সাইফুল ইসলাম ,পলাশ উপজেলা জাকের পার্টির সভাপতি  রুপচাঁন ভূইয়া।

এ সময় মিলাদ মাহফিল অনুষ্ঠানে অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন,অত্র ইউনিয়নের জাকের পার্টির ৯ নং ওয়ার্ড সভাপতি হারিছুল হক, যুব ফ্রন্টের ৯নংওয়ার্ড সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ,সহসভাপতি রমজান আলী,৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আপেল মিয়া, হাজী আব্দুল মোমেন ভূঁইয়া,ওয়ার্ড সদস্য বাবুল মেম্বার ,দক্ষিণ সাধারচর জামে মসজিদের খতিব মাওলানা ইকবাল হোসেন,মাওলানা হাবিবুর রহমান,জাকের পার্টির কর্মী, মোতাহার হোসেন ভূইয়া,হারুন অর রশিদ,লতিফ মিয়া.ড.শাহালম মিয়া, (প্রমুখ)।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, শিবপুর বাসির উন্নয়নে গোলাপ ফুল মার্কায় আপনাদের মূলবান ভোট দিয়ে জয়যুক্ত করুন। জাকের পার্টি ক্ষমতায় গেলে সব মানুষের ভাগ্য খুলে যাবে। এলাকায় কোন বেকার যুবক থাকবে না। সব মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। সামাজিক বৈষম্য দূর হবে। তিনি বলেন ,এই উপজেলায় যারাই ক্ষমতায় এসেছে তারা গরিবের পাশে না থেকে শুধু নিজেদের পাশে থেকেছে। তাই ফুল মার্কার প্রাথী যে কেউ হোক,তাকে আপনারা একবার সুযোগ দিয়ে দেখেন আপনাদের জন্য  কি করে। পরে জার্কের মরহুম মানিক মিয়ার স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
News/Sabbir Hossain/Narsingdi Khobor/

শেয়ার করুন

0 comments: