Wednesday, November 28, 2018

নরসিংদী-২ অাসনে জাতীয় পার্টি মনোনীত আজম খানের মনোনয়ন পত্র দাখিল

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসন থেকে দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খান।
বুধবার দুপুরে আজম খানের পক্ষে এ মনোনয়ন পত্র পলাশ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির কাছে জমা দেন জাপা'র কেন্দ্রীয় যুগ্ম-যুব বিষয়ক সম্পাদক আবু সাঈদ স্বপন।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা জাপার অাহবায়ক জাকির মৃধা,ঘোড়াশাল পৌরসভা জাপার সভাপতি শেখ মোঃ নিজাম উদ্দিন,সাধারণ সম্পাদক সাত্তার খন্দকার, ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতা জিয়াউর রহমান জয়,যুব সংহতির সভাপতি মঞ্জুর খান,উপজেলা যুব সংহতির সাধারন সম্পাদক মো.হুমায়ুন কবির প্রধান,উপজেলা ছাত্র সমাজের সাধারন সম্পাদক আলামিন সরকার,জাপানেতা ইউসুফ অাল অাজাদ শামীম,সুজা খন্দকার, আলতাফ হোসেন,দেলোয়ার হোসেন,সিরাজুল ইসলাম ভূইয়া সহ নরসিংদী -২ নির্বাচনী এলাকার ঘোড়াশাল পৌরসভা ,ডাংগা,গজারিয়া, চরসিন্দুর,জিনারদী পাচদোনা,অামদিয়া,মেহেরপাড়া ইউনিয়নের জাপা ও অংগ- সংগঠনের নেতৃবৃন্দ।
পলাশ উপজেলার ১টি পৌরসভা,৪টি ইউনিয়ন ও নরসিংদী সদরের আংশিক ৩ টি ইউনিন নিয়ে নরসিংদী-২ সংসদীয় আসন।
এ আসটিতে এই রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড.আব্দুল মঈন খান, আ.লীগের সাবেক এমপি ড. আনোয়ারুল আশরাফ খান দিলিপ ও জাতীয় পার্টির আজম খান মনোনয়ন পত্র দাখিল করেন।

শেয়ার করুন

0 comments: