আশাদউল্লাহ মনা,পলাশ থেকে:
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পলাশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ভোরে পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পী ও মুক্তিযোদ্ধারা উপজেলা সদর স্কুলের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন পলাশ সদর উচ্চ বিদ্যালয়ের মাঠে কুচকাআওয়াজ উদ্বোধন করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। কুচকাআওয়াজ শেষে উপজেলা অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের এক সম্বর্ধনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌর মেয়র মোঃ শরীফুল হক শরীফ, সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা লাকী, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মন্টু, ঘোড়াশাল পৌর কমান্ডার মোঃ নূরুল ইসলাম, আমেরিকা প্রবাসী মুক্তিযোদ্ধা আঃ রব মিয়া প্রমুখ।
খবর বিভাগঃ
জাতীয়
নরসিংদী
পলাশ উপজেলা

0 comments:
Post a Comment