Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Friday, May 24, 2019

পড়ন্ত বিকাল- হোসনে আরা রিতা

পড়ন্ত বিকাল- হোসনে আরা রিতা

পড়ন্ত বিকেলে আবেগে আবেশে
উড়ছি মনের আনন্দে ,
নিরবে স্রোতের ধারা অনুভবে 
আকাশ- ছুঁয়াছে আত্মার তৃপ্তি ।
এক টুকরো স্বপ্ন আমার
হৃদয়ের মাঝে ভালোবাসার মনি কোঠরে ,
প্রজাপতির মত উড়ে বেড়াবো
নীল আকাশের বুকে।
হারিয়েছি আজ ভালোবাসার
আবেগ মাখা বিশ্বাস
বসে আছি ধরনি তলে
আসবে তুমি সব কিছু ফেলে
তুফানের মত করে পড়ন্ত বিকালে।
ঝিরিঝিরি বৃষ্টির আবেশে
রংধনুর রং মেখে বলবে
আমার মুখটি ধরে ,
ওগো প্রিয়শি এসেছি আমি তোমার চরণতলে
আমায় জড়িয়ে নাও তোমার আঁচল তলে
সন্ধ্যা শুভক্ষণে ।
গোধূলি নেমেছে পড়ন্ত বিকালে
বেদনায় সিক্ত একটু ভালোবাসা পাবার জন্যে
তাই বার বার ফিরে আসি তোমার কাছে
কষ্টের নীল সাগরে দাঁড়িয়ে চিৎকার পেরে বলি
ভালোবাসি ভালোবাসি বড্ডবেশি ভালোবাসি তোমাকে।

Saturday, March 9, 2019

পলাশের তরুন লেখক মাসুম বিল্লাহ'র লেখা কবিতা "নারী"

পলাশের তরুন লেখক মাসুম বিল্লাহ'র লেখা কবিতা "নারী"

নরসিংদীর পলাশ উপজেলার তরুন লেখক মাসুম বিল্লাহ'র লেখা কবিতা
"নারী"
মো.সাব্বির হোসেন,নরসিংদী খবর ডট কম,
০৯ মার্চ শনিবার ২০১৯ ইং।

'"নারী"
তোমারে জঠরে ছিলাম
দেখেছি পৃথিবীর আলো।
তাইতো মাগো তোমায়
আমি বেসে যাই ভালো।
নারী তুমি বোনের স্নেহ
খুনসুঁটি ভালোবাসা।
নারী তুমি প্রিয়তমা
জীবনসাথী শত আশা।

নারী তুমি শতরুপা
তুমি যে অনন্যা।
দেশের প্রয়োজনে
তুমি যে বীরাঙ্গনা।
তাই ভালোবেসে যাই
জানাই শত অভিনন্দন।
সুন্দর হোক পৃথিবী
নারী পুরুষের বন্ধন।

তরুন লেখক মাসুম বিল্লাহ,
লোকপ্রশাসন বিভাগ,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা।