মো:সাব্বির হোসেন,নিজস্ব প্রতিবেদক:নরসিংদীর পলাশের হাজারো দর্শককে মাতিয়ে গেলেন দেশের জনপ্রিয় কন্ঠ শিল্পী ও ফোক সম্রাজ্ঞী এমপি মমতাজ।
সোমবার সন্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পলাশ থানা সদর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ স্বাধীনতা কনসার্টের আয়োজন করে পলাশ উপজেলা প্রশাসন।
ফোক সম্রাজ্ঞী এমপি মমতাজের গান উপভোগ করার জন্য পলাশের সংগীত প্রিয় সব বয়সের হাজারো দর্শক বিভিন্ন এলাকা থেকে জড়ো হলে কাণায় কাণায় পূর্ণ হয়ে যায় পলাশ থানা সদর মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ।পরে বেশ কয়েকটি গান পরিবেশন করেন জনপ্রিয় এই কন্ঠ শিল্পী।গানের সাথে পলাশের সব বয়সের দর্শক -শ্রোতারা নেচে গেয়ে আনন্দ উল্লাসে গান উপভোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন,নরসিংদী-২ পলাশের এমপি কামরুল আশরাফ খান (পোটন),সাবেক এমপি পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা:আলহাজ্ব আনোয়ারুল আশরাফ খান (দিলীপ),উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাষ্কর দেবনাথ বাপ্পি,উপজেলা মহিলালীগের সভাপতি আফরোজা দিলিপ,ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক শরীফ,পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাইদুর রহমান প্রমুখ।
এছাড়াও পৌর কাউন্সিলরগণ,উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বার ও প্রশাসনের কর্মকর্তা সহ আরো অনেকে।

খবর বিভাগঃ
নরসিংদী
পলাশ উপজেলা

0 comments:
Post a Comment