Wednesday, April 25, 2018

পলাশের ঘোড়াশালে বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন

মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
বাল্যবিয়ে,নারী ও শিশু নির্যাতন,ইভটিজিং ও কিশোরী স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি শীর্ষক সমাবেশ ও আলোচনা সভা নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পলাশ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ডা.নজরুল বিন নূর মহসিন গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন ও ইভটিজিংকে প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি'র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা লাকী,ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস.এম শফি,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিশেষজ্ঞ ডা.পবিনা আফরোজ পারভীন,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহুরুল ইসলাম,ডা.নজরুল বিন নূর মহসিন গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুব কবির প্রমুখ।

শেয়ার করুন

0 comments: