মো:সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:আকর্ষণীয় রুপবর্ণের বৈচিত্র্যে রঙ্গন ফুল ঐশ্বর্যমণ্ডিত।সৌন্দর্যবর্ধনকারী উদ্ভিদ হিসেবে অনেক জনপ্রিয় একটি ফুল রঙ্গন।নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের থানা এলাকার পাশে একটি বাড়ির আঙ্গিনায় দৃষ্টিনন্দন হয়ে উঠেছে এমনই একটি ফুলের বাগান।যেখানে অসংখ্য রঙ্গন ফুল শোভা ছড়াচ্ছে পুরো বাড়িতে।শিবপুরের স্কুল শিক্ষিকা উম্মে সালমা নরসিংদী খবরকে জানান,শখের বসে আমার বড় ভাই নিজ উদ্যোগে বাড়ির আঙ্গিনায় ফুলের বাগানের জন্য বিভিন্ন ফুলের চারা রোপণ করে।এর মধ্যে গোলাপ ফুলের চারা ছিলো ৮ রকমের।চারা গুলো বড় হয়ে এখন আমাদের বাগানে অসংখ্য ফুল ফুটেছে।তার মধ্যে অন্যতম একটি রঙ্গন ফুল।তারপর আছে বাগান বিলাস।তাছাড়া বছরের প্রতিদিনই সবুজ পাতার ফাঁকে রঙ্গন ফুলগুলোর দৃশ্য প্রানভরে উপভোগ করি।লালবর্ণের পুষ্প মঞ্জুরিতে থাকে অসংখ্য পুষ্পের সমারোহ। থোকা থোকা লাল কমলা ফুলের এক অপরুপ সৌন্দর্য এই রঙ্গন ফুল দৃষ্টিনন্দন করে।পাতার ঘন বিন্যাস সত্যিই অপূর্ব লাগে।
এই ফুলের বৈশিষ্ট্য হিসেবে জানা যায়,গুল্ম জাতীয় এই রঙ্গন ফুলের গাছ ৬মিটার পর্যন্ত উঁচু হয়।পাতা সরল ও প্রতিমুখ,কিনারা অখ-উপপত্র দুটি বৃত্যের মাঝে অবস্থিত।এই ফুল শুধু লাল বর্ণেরই হয়না এর মাঝে সাদা,হলুদ,কমলা ও গোলাপী বর্নের ও হয় থাকে। নলাকৃতি,তারার মতো চারটি পাঁপড়ির বিন্যাস এই রঙ্গন ফুল।
খবর বিভাগঃ
জাতীয়
শিবপুর উপজেলা

0 comments:
Post a Comment