Wednesday, August 22, 2018

ঈদে ঘোড়াশাল ব্রিজে বিনোদনপ্রেমী মানুষের ঢল

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল ব্রিজে এবারের কোরবানির ঈদ উপলক্ষে বিনোদনপ্রেমী মানুষের ঢল নামে।সেই সাথে তাদের পদচারণায় মিলন মেলায় পরিনত হয়েছে এখানকার চারপাশ। ঘোড়াশাল পৌরসভা সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীড়ে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশন ও ব্রীজে আজ ঈদের ১ম দিন শত শত বিনোদন প্রেমী মানুষ একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য মিলিত হয়েছে।পাশে রেলওয়ে ব্রীজ,বাস ও অন্যন্য যানবাহন চলাচলের জন্য ৩টি ব্রীজ থাকায় এই স্থানটি বিনোদন প্রেমী মানুষের কাছে যতো দিন যাচ্ছে ততটাই জনপ্রিয় হয়ে উঠেছে।বিশেষ করে ঈদসহ অন্যান্য উৎসবে পরিবার পরিজন নিয়ে ঘোড়াশাল ব্রীজ, ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে ঘুরাঘুরি করতে ভিড় জমায় দর্শনার্থী ও বিনোদনপ্রেমী  পরিবারগুলো।শহীদ ময়েজ উদ্দিন সেতু ও ঘোড়াশাল রেলওয়ের ব্রিজের ওপরে দাঁড়ালেই নিচে দেখা যায় শীতলক্ষ্যা নদী।শীতলক্ষ্যা নদী দিয়ে দু’পাড়ের খেয়া পারাপার গ্রাম বাংলার নদীর সৌন্দর্য্য যেন আরো বেশি ফুটে উঠেছে।তাছাড়া নদীর থৈ থৈ পানি আগত দর্শনার্থীদের অন্যরকম ভালোলাগা যোগ করেছে।
আশে পাশের বিভিন্ন উপজেলা,ইউনিয়ন,গ্রাম থেকে শত শত বিনোদন প্রেমী মানুষ জীবনের খানিকটা ইতি টেনে বিকেল হলেই পরিবার পরিজন, বন্ধু-বান্ধব,আত্মীয়স্বজন, স্কুল কলেজ ও অন্যন্য শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী,রাজনীতিবিদ,,সাংবাদিক,ডাক্তার ও অন্যন্য পেশাজীবী মানুষ ছুটে আসে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশন ও ব্রীজে।
আজ ঈদের ১ম দিনে পাশে থাকা তিনটি ব্রীজেও বিনোদনপ্রেমী ও দর্শনার্থী ভীড় চোখে পড়ার মতো।সুন্দর মুহুর্তগুলো ক্যামেরা বন্ধী করার জন্য কেউ বন্ধুদের নিয়ে,কেউ সহপাঠীদের নিয়ে, কেউবা বাবা মা,আত্নীয়স্বজন দের সঙ্গে সেলফি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় স্টেশন ঘিরে বসেছে বিভিন্ন দোকান পাঠ,কেনা বেঁচা চলছে তুমুল। মানুষের আনন্দের শেষ নেই। ঘোড়াশালের জান্নাতুল ফেরদৌস জুই বলেন,এই প্রথম ঈদ উপলক্ষে আমার বান্ধবীকে নিয়ে মুক্ত পরিবেশে সবার সাথে আনন্দ ভাগ করতে পেরে অনেক ভাল লাগতেছে।
সাইফুল ইসলাম বলেন,উন্মুক্ত পরিবেশে সময় পার করার মজাই আলাদা।আমি ঈদ ছাড়াও প্রায় সময়ই এখানে ঘুরতে আসি।আমার দুই মেয়েও এখানে এসে অনেক আনন্দিত হয়েছে।
গাজীপুর জেলার কালিগঞ্জের রবিউল বলেন,এই স্টেশন ও ব্রিজ আমাদের জন্য  বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে।তাই এখানে সবার সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য চলে আসলাম।
অন্যান্য বিনোদনপ্রেমীরা জানান,পলাশ উপজেলায় তেমন কোনো বিনোদন কেন্দ্র না থাকায় ঘোড়াশাল রেলওয়ে ফ্ল্যাগ স্টেশন ও ৩টি ব্রীজ কে বিনোদন কেন্দ্র হিসেবে আমরা বেছে নিয়েছি।

শেয়ার করুন

0 comments: