Sunday, September 30, 2018

রায়পুরায় শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

রায়পুরায় শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

বশির আহম্মেদ মোল্লা, নরসিংদীর খবর: নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রবিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভর মেয়র মেয়র মোঃ জামাল মোল্লা, রায়পুরা থানার ওসি মোঃ মহসিনুল খন্দকার, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান পনির, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কান্টু রঞ্জন রায়, সাধারণ সম্পাদক চন্দন কান্তি সাহা, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্ত বণিক, সাধারণ সম্পাদক বিজয় পাল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ বিশ্বাস, সাধারণ শিবু সাহা প্রমূখ।


www.fb.com



শেয়ার করুন

0 comments: