জাহিদ সরকার,নরসিংদীঃসৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের রাজধানী বন্দরনগরী দাম্মামের শহরতলী সানাইয়া রোডে গত ১৪ জুলাই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।নিহত দুই ব্যক্তি হলেন নরসিংদী সদর নজরপুর ইউনিয়নের জামালিয়াকান্দীর আবুল কাসেমের ছেলে মোহাম্মদ রবি ও কালাই গোবিন্দপুরের জসিম উদ্দিন।
নিহত জসিমউদ্দিন এর লাশ তার গ্রামের বাড়ি নরসিংদীর কালাইগোবিন্দপুর ও রবির লাশ জামালিয়াকান্দি দাফন করা হয়েছে। অাজকাল দুপুরে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়। ভোর ৫ টায় সৌদি আরব থেকে তাদের লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছায়। সেখান থেকে স্বজনরা বাক্সবন্দি জসিম ও রবির লাশ তাদের নিজ নিজ গ্রামে নিয়ে আসে। এদিকে, নিহতদের লাশ বাড়িতে নিয়ে আসা হলে তাদের স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে।
খবর বিভাগঃ
জাতীয়
নরসিংদী সদর

0 comments:
Post a Comment