
দুর্নীতি, দু:শাসন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ৫ অক্টোবর( শুক্রবার) বাদ জুমা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ এর কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ইসলামী অান্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার উদ্যোগে নেয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি।জেলার প্রতিটি পড়ায় মহল্লায় পোস্টারিং, মাইকিং করে সমাবেশের প্রচার করা হচ্ছে।ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা কতৃক ১৫০ টি গাড়ী রিজার্ভ করা হয়েছে।মাওলানা আঃ বারী ও মাওঃ আরিফ উদ্দীন বিন মেহের এর নেতৃত্বে আগামী ৫ অক্টোবর মাধবদী থেকে সকাল ৮ টায় সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দ্যেশে রওনা হবে।
0 comments:
Post a Comment