Thursday, October 11, 2018

উদ্বোধনের অপেক্ষায় পলাশের শীতলক্ষ্যা সেতু

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:নরসিংদী ও গাজীপুর জেলাবসাসীর দীর্ঘ প্রতিক্ষা পেরিয়ে শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত সেতু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
পলাশ উপজেলার চরসিন্ধুর ও কালিগঞ্জের মুক্তারপুর এলাকার শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত সেতুটি চালু হলে ঢাকাসহ সিলেটের যোগাযোগ ব্যবস্থা ও সহজ হবে।সেই সাথে গাজীপুর থেকে মীরেরবাজার সড়কে চলাচলকারী যানবাহনের চাপ কমে আসবে।চট্রগ্রামের সাথে রপ্তানিযোগ্য পণ্য পরিবহনে দীর্ঘ যানজটের দুর্ভোগ কমিয়ে নিয়ে আসবে এ সেতু।বর্তমান সরকার সেতুটি নির্মাণ করায় যাতায়াত ব্যবস্থায় নতুন দিগন্তের সৃষ্টি হবে এমনটিই মনে করেন দুই জেলার মানুষেরা।
শিবপুরের শাহ আলম গাজী ও স্থানীয়রা জানান,সেতু উদ্বোধনের পর নরসিংদী থেকে কম সময়ের মধ্যে গাজীপুর ও অন্যান্য জেলায় যাতায়াত করা যাবে।সেতু নির্মাণের আগে আমরা নৌকা দিয়ে পারাপার হতাম।বেশি ওজনের পণ্য পারাপারে এতো দিন অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে আমাদের।দীর্ঘ প্রত্যাশিত এই সেতু নির্মাণের ফলে নরসিংদী, পলাশ,চরসিন্ধুর,শিবপুর,গাজীপুর,কালিগঞ্জ ও দেশের অন্যান্য ১৬ টি জেলার সাথে ব্যবসা বানিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে।নদীর দুই পারে গড়ে উঠবে শিল্প প্রতিষ্ঠান বাড়বে কর্মসংস্থান।

নরসিংদী সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, গাজীপুর- নরসিংদীর (ইটাখোলার) ৪০ কিলোমিটার এই আঞ্চলিক সড়কটির কাজ শেষ হলেও শীতলক্ষ্যা সেতুটি যানবাহন চলাচলের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়নি।২০১৬ সালের ২৪ এপ্রিল ঠিকাদারী প্রতিষ্ঠান সেতুর কাজ শুরু করে।কাজ শেষ হয়ে যাওয়ায় এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে এ সেতু।প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতুর উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে।সেতুটি নির্মান কাজে ব্যয় হয়েছে ১শত ২৭ কোটি ২৮ লাখ টাকা।

শেয়ার করুন

0 comments: