নরসিংদীর সদর উপজেলার ৮১টি পূজা ম-পে বরাদ্ধকৃত চাল ও হত দরিদ্রদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রি বিতরণ
নরসিংদী খবর: বশির আহম্মেদ মোল্লা,
নরসিংদীর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদী সদর উপজেলার ৩২৬০ দরিদ্র হিন্দু নারী উপহার পেলেন নতুন শাড়ি। উপহারের শাড়ি পেয়ে হতদরিদ্র বিভিন্ন বয়সী হিন্দু নারীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে। পানি সম্পদ প্রতিমন্ত্রী লে: কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীরপ্রতিক) এমপি তার নিজস্ব তহবিল থেকে নতুন শাড়ি উপহার দিয়ে গরিব হিন্দু নারীদের মুখে হাসি ফুটান। তিনি সোমবার দুপুরে নরসিংদী উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার নরসিংদী সদর উপজেলা প্রশাসন আয়োজিত দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রালয়ের অর্থায়নে উপজেলার ৮১ টি পূজামন্ডপে মধ্যে বরাদ্ধকৃত চাল বিতরন অনুষ্ঠানে তার ব্যাক্তিগত তহবিল থেকে প্রতিটি ম-পকে ৫ হাজার টাকা এবং ৪০টি করে শাড়ি প্রদান করেন। পরে পূজাম-পের কমিটি কর্তা ব্যাক্তিরা নিজ নিজ ম-পে এসে এ শাড়ী দরিদ্র হিন্দু নারীদের মাঝে বিতরণ করেন।
গত দুর্গাপূজায় শহরের মধ্য কান্দা পাড়া এলাকার সবিতা রাণী সুত্র (৫২) নতুন শাড়ি কিনতে পারেননি। তাই সেইবার পূজার সময় তার মনটা খারাপ ছিল। এবার নতুন শাড়ি পেয়েছেন তিনি। তাই খুব খুশি তিনি। সবিতা রাণী সুত্রধর বলেন, ‘এইবার নতুন শাড়ি ফইর্যা মার সামনে যামু মায়ের আর্শিবাদ লমু। শাড়ি পাইয়া মনডা ভাল অইয়া গ্যাছে।’
নরসিংদী সদর উপজেলার আলোকবালী গ্রামের সাবেত্রি দাস (৬৩) জানালেন তার খুশি ও আনন্দের কথা। তিনি জানান, তার দুই ছেলে আছে, তাদের আয় রোজগার কম। তারা তাদের নিজের সংসারই ঠিকমতো চালাতে পারে না, তাকে কাপড় দিবে কিভাবে।
নরসিংদী সদর উপজেলা প্রশাসন আয়োজিত দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রালয়ের অর্থায়নে পূজাম-পে চাল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পানি সম্পদ প্রতিমন্ত্রী লে: কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীরপ্রতিক) এমপি পূজাম-প প্রতি ৫০০ কেজি চাল, একই সাথে তার নিজ তহবিলের নগদ অর্থ ও শাড়ি বিতরন করেন।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এটিএম ফরহাদ চৌধুরি, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হাই, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ, নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর সূর্য কান্ত দাস, সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা প্রমূখ।
এর আগে সদর উপজেলা মাঠে প্রতিমন্ত্রী দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রালয়ের অর্থায়নে উপজেলার ৬৪টি হত দরিদ্র পরিবারকে ঘর নির্মাণে মোট ১৩৫ বা-েল টিন এবং বা-েল প্রতি ৩ হাজার করে নগদ অর্থ বিতরণ করে।
#
0 comments:
Post a Comment