নরসিংদী থেকে: বশির আহম্মেদ মোল্লা,
নরসিংসদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ এইচ আসলাম সানী তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন। গতকাল সকালে তিনি বেলাব উপজেলার নোয়াদিয়া পূজা মন্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে তার গণসংযোগ শুরু করেন। মোটরসাইকেল ও গাড়ি বহর নিয়ে সানি এলাকায় গণসংযোগ করেন এবং সাধারণ মানুষদের সঙ্গে মতবিনিময় করেন। নানান বিষয়ে তাদের প্রতিশ্রুতি দেন এবং নির্বাচনি এলাকার ৭২টি পূজা মন্ডপে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। পরে মনোহরদী ও বেলাব উপজেলার বিভিন্ন এলাকায় তিনি দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষদের সঙ্গে মতবিনিময় করেন। গণসংযোগকালে এলাবাসীর উদ্দেশে সানী বলেন, ‘শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার উন্নয়ন বঞ্চিত বেলাব-মনোহরদীর জনগণকে উন্নয়নে যুক্ত করতে চাই। বিএনপির শাসনামলে এলাকায় হিন্দুদের বাড়িঘরে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছিল। কিন্তু এখন তারা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারছে। ধর্ম যার যার উৎসব সবার। পূজা এবং বাংলাদেশের সংস্কৃতির একটি অংশ। তিনি বলেন, ‘এলাকায় যোগ্য নেতৃত্বের অভাবে তেমন একটা উন্নয়ন হয়নি, ভালো কিছু হয়নি। দুর্নীতি অনিয়ম করে আওয়ামীলীগকে কলংকিত করেছে। চাইলে আপনার আমাকে একটি সুযোগ দিতে পারেন। মানুষ পরির্বতন চাই,আমি এবং আমার দল আওয়ামী লীগ সবসময়ই চেয়েছি এলাকার উন্নয়ন হোক এবং সেই প্রচেষ্টাই করে যাবো। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে ২০৪১ সালের মধ্যে অবশ্যই বাংলাদেশ একটি উন্নত দেশে পরিনত হবে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী কৃষকরতœ শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে এদেশের উন্নয়ন এবং জনতার ভাগ্যের পরিবর্তন ঘটে। বিএনপি জামাত ক্ষমতায় আসলে খুন, রাহাজানি, ধর্ষণ, চুরি ডাকাতি সহ লোটপাটের ঘটনা ঘটে। তাই আমাদের আবারও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। (মনোহরদী-বেলাব) বাসীর প্রিয় মানুষ আস্তার প্রতীক,সংগঠনের পরিক্ষিত সৎ ত্যাগী যোগ্য প্রার্থী হিসেবে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাব) আসনে নিজেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষনা করেন।
খবর বিভাগঃ
নরসিংদী

0 comments:
Post a Comment