Saturday, October 20, 2018

রায়পুরায় প্রীতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব সকালে সমাপ্তি


 রায়পুরা (নরসিংদী) থেকে: ফরিদ মিয়া,
নরসিংদীর রায়পুরা উপজেলা শারদীয় দুর্গাপুজা পালন উপলক্ষে প্রীতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব সকালে সমাপ্তি হয়েছে। গতকাল শ্রীরামপুর পুলেঘাট ও শ্রীরামপুর ধান বাজার ঘাটে সারারাত ব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে নাচ-গান আনন্দ উল্লাস করে ১২টি পুজা মন্ডপের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।  এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভা মেয়র মো: জামাল মোল্লা,রায়পুরা থানার ওসি মহসিনুল কাদির ও ওসি (তদন্ত) লুৎফর রহমান, জেলা পরিষদ সদস্য মো: সাইফুর রহমান, রায়পুরা উপজেলা পুজা উযযাপন কমিটির সভাপতি কান্টু রঞ্জন সাহা ও সেক্রেটারী এড.চন্দন কান্তি সাহা,শ্রীরামপুর পুজা কমিটির সভাপতি বাবু দুলাল চন্দ্র সাহা, চাঁন মহন বাবু, বাবু জুগেস বর্মন,উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক  প্রদীপ কুমার বিশ্বাস,পৌরসভা পুজা উযযাপন কমিটির সভাপতি শান্ত বনিক ও সেক্রেটারী বিজয় পাল, শ্রীরামপুর বন্ধু সংঘ পুজামন্ডপ সভাপতি চিত্রগোপ,চিত্রসাহার বাড়ী পুজা কমিটির সভাপতি খোকন সাহা, সবুজ নন্দী, পরিচালক নিত্য গোপ ও অজয় সাহা,বিশ্বনাথ সাহা,ডা:অঞ্জন সাহা। রায়পুরা পৌরসভা মেয়র মো: জামাল মোল্লা বলেন, আমাদের সকল হিন্দু ভাইদের কমিটির নৃতবৃন্দের দাবী-দাওয়ার  পরিপেক্ষিতে রাজিউদ্দিন আহমেদ রাজু-এমপির মাধ্যমে  আগামী পুজার পুর্বেই দশমী ঘাট নির্মান করা হবে। তিনি আরো বলেন, আগামী দিনে সকলে ঐক্যবন্ধভাবে ভালভাবে পুজা পালন করার আহবান করেন।

শেয়ার করুন

0 comments: