Sunday, October 7, 2018

নরসিংদী-৫ রায়পুরায় সংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো: আবুল বাসার মাঠ চষে বেড়াচ্ছেন

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির  সাধারন সম্পাদক আলহাজ্ব মো: আবুল বাসার গনসংযোগ  করছেন
বশির আহম্মেদ মোল্লা, নরসিংদী  খবর
নরসিংদী-৫ রায়পুরায় সংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আলহাজ্ব মো: আবুল বাসার মাঠ চষে বেড়াচ্ছেন। জানাগেছে  একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-৫  রায়পুরা নির্বাচনী এলাকায়  বিভিন্ন রাজনীতি দলের মনোনয়ন প্রত্যাশীরা তাদের স্ব-স্ব পক্ষের নেতা কর্মী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম,ব্যানার,পোষ্টার,লিফলেট বিতরন,হোন্ডা বহর নিয়ে ব্যাপক শো-ডাউন,গনসংযোগ,পথসভা,উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসুচিতে অংগ্রহন করে মাঠে চষে বেড়াচ্ছে। জানাযায়,নরসিংদী জেলা রায়পুরা উপজেলা ২৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত নরসিংদী-৫আসন। এ আসনে প্রায় পৌনে ৫ লাখ ভোটার ও প্রায় ৮ লাখ লোকের বসবাস। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এ আসনে আওয়ামী লীগ,বিএনপি,জাতীয়পার্টিসহ সম্ভাব্য প্রার্থীরা দলীয় নেতাকর্মী ও সমর্থক নিয়ে এলাকায় ব্যাপক গনসংযোগ করছে। পাশা-পাশি সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন নিশ্চিত করতে কেন্দ্রীয় হাই কমান্ডে লবিং ও তদবির চালিয়ে যাচ্ছেন। রায়পুরা আওয়ামীলীগ ও বিএনপি  দুই দলের মধ্যে গ্রুপিং রয়েছে। মনোনয়ন প্রত্যাশীদের দলীয় টিকেট নিশ্চিত  না হওয়ার কারনে অনেক নেতা কর্মী প্রকাশ্যে মনোনয়ন প্রত্যাশীদের সাথে কম দেখা যাচ্ছে। সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু-এমপিসহ এ আসনে আরো মনোনয়ন প্রত্যাশীরা মাঠে চষে বেড়াচ্ছেন    বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুনুর রশিদ, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এড.এবিএম রিয়াজুল কবির কাঊছার, উপজেলা উন্নয়ন কমিটির আহবায়ক রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠা সেক্রেটারী সালাহ উদ্দিন আহমেদ রাচ্চু,বীরমুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল বাছেদ চৌধুরী বাচ্চু চেয়ারম্যানের সুযোগ্য সন্তান উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, বঙ্গবন্ধু দৌহিত্র কবি সামসু রাহমানের বাতিজা ব্যারিষ্টার তৌফিকুর রাহমান, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এড.সামসুল হক,  নরসিংদী-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আলহাজ্ব মো: আবুল বাসার তিনি রায়পুরা নির্বাচনী বিভিন্ন এলাকায় দলীয় নেতা কর্মীসহ বিভিন্ন পেশার মানুষের সাথে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা গনসংযোগ করে শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরছেন। গনসংযোগ কালে  আলহাজ্ব মো: আবুল বাসার বলেন, এই নৌকা বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে, এই নৌকা বাংলাদেশের উন্নয়ন করেছে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ, সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। আজ সারা বিশ্বে আমরা সম্মানিত । নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, সারা বাংলাদেশের যোগাযোগ ব্যাবস্থায় যুগান্তকারী উন্নয়ন, ফ্লাইওভার তৈরি, মেট্রো রেল নির্মান, দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি, রেকর্ড পরিমান বিদ্যুৎ উৎপাদন, রেকর্ড পরিমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ , শিক্ষার্থীদের বছরের প্রথম দিন কোটি কোটি বই পৌঁছে দেওয়া, খাদ্যে স্বয়ংসর্ম্পূণতা অর্জন সবই এই সরকারের অবদান। সুতরাং দেশকে এগিয়ে নিতে চাইলে নৌকার বিকল্প নাই। তিনি আরো বলেন, নৌকা বিজয় ধরে রাখতে ঐক্য বিকল্প নাই। সকল দ্বিধাদন্ধ ভুলে নৌকার পক্ষে আবার জোয়ার তুলতে হবে।

শেয়ার করুন

0 comments: