রায়পুরা (নরসিংদী) থেকে ইমরান আহমেদ মোল্লা,নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুর্ধ ১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রায়পুরা সরকারী কেেলজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু-এমপি, রায়পুরা পৌর মেয়র জামাল মোল্লা, রায়পুরা থানার ওসি মো: দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফজাল হোসাইন ও সাধারন সম্পাদক আব্দুস সাদেক চেয়ারম্যান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা,প্রাণী সম্পদ কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, রায়পুরা পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী মাহবুব আলম শাহীন,উপজেলা যুবলীগের সভাপতি মিলন মাস্টার, মরজাল ইউনিয়ন চেয়ারম্যান সানজিদা আক্তার নাসিমা,পলাশতলী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভূইয়া,চান্দেরকান্দি ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম মিঠুর, মির্জাপুর ইউপি চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ ভূইয়া,আলিপুরা ইউপি চেয়ারম্যান আল আমিন ভূইয়া মাসুদ, মহেশপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, মুছাপুর চেয়ারম্যান হাজী হোসেন ভূইয়া, আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন খান, আদিয়াবাদ ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাসেম,শ্রীনগর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খান রাশেল,উপজেলা বিআরডিবির চেয়ারম্যান হাসিব আহমেদ জাকির,পৌর যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান সাকিল ও সেক্রেটারী জাহিদুল ইসলাম তুহিন,রায়পুরা সরকারী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি রমজান আহমেদ ও সেক্রেটারী জাকির আহমেদ স্বাধীন প্রমূখ।
খেলায় উপজেলা ২৪ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ২৫টিম অংশ গ্রহন করবে। জানা যায়, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে অনুর্ধ্ব-১৭ বছরের কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে তোলা এবং ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ, মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড হতে বিরত রাখার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) আয়োজনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। এ টুর্নামেন্ট সফলভাবে বাস্তবায়িত হলে এসডিজি অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে। বিশেষ করে এটি অন্তর্ভুক্তিমূলক হবে এবং সকলকে নিয়ে উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া ত্বরান্নিত করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন বাস্তবায়ন, ২০২১ সালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীতকরণ এবং ২০৪১ সালে উন্নত দেশের মর্যাদা লাভের লক্ষ্যে সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) নতিমালা- ২০১৮ প্রণয়ন করেছে।
খবর বিভাগঃ
রায়পুরা উপজেলা
0 comments:
Post a Comment