Sunday, October 21, 2018

আমরা চাই একটি সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়তে চাই-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি



নরসিংদী থেকে: বশির আহম্মেদ মোল্লা,

স্বরাষ্ট্রমন্ত্রী আমরা আর দূর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান হতে চাইনা। আমরা চাই একটি সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়তে। আর সেই লক্ষ্যেই প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে।’ সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে  স্বরাষ্ট্র মন্ত্রীর আগমন উপলক্ষে ব্যানার,ফেষ্টুন নিয়ে আসলাম ভাই এর ছালাম নেন নৌকা মার্কা ভোট দেন এই শ্লোগান দিয়ে মিছিলে মিছিলে মুখরিত করে তুলেন এবং উৎসব মুখর পরিবেশে প্রায় ৫০ হাজার লোকের উপস্থিতিতে রবিবার বিকালে বেলাব উপজেলার দেওয়ানেরচর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা শীর্ষক আলোকচিত্র গ্যালারী এবং বিদ্যালয়ের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।
আগামী সংসদ নির্বাচনে নৌকাকে আবারও বিজয়ী করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী যা বলেন তাই করেন। ওনার বিকল্প উনি নিজেই। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে চলছে । বর্তমানে উন্নয়নে ভাসছে দেশ। আর এই উন্নয়নের ধারাবাহিকতা ধওে রাখতে আগামীতেও নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে।
ক্রোনী প্রুপের চেয়ারম্যান আ’লীগ নেতা সিআইপি অহিদুল হক আসলাম সানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, নরসিংদী পুলিশ সুপার সাইফুল্লাহ-আল-মামুন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেওয়ানেরচর মাধ্যমিক বিদ্যালয় সভাপতি অহিদুল হক আলম,জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আব্দুর রউফ সরদার, বেলাব উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শমসের জামান ভূইয়া রিটন, ৭১ আর্কাইভের নির্বাহী পরিচালক প্রণব সাহা অপু, চরউজিলাব ইউনিয়ন চেয়ারম্যান প্রফেসর আক্তারুজ্জামান,মনোহরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদ আলম নীলু, আওয়ামী লীগ নেতা এম জহির ইসলাম, মনিরুজ্জামান জাহাঙ্গীর ও স্বপন, ইউপি চেয়ারম্যান জামান, খন্দকার মুখলেছুর রহমান, বশির আহাম্মেদ পরশ ও মোসলেউদ্দিন সেন্টু, বেলাব উপজেলা যুবলীগ আহবায়ক মোশারফ হোসেন ভুইয়া (রিপন),যুবলীগ নেতা অলি মাহমুদ,জেলা পরিষদ সদস্য সৈয়দ মাহমুদ জাহান লিটু, বুলবুল আহমেদ প্রমূখ।  



শেয়ার করুন

0 comments: