মো.ফরিদ মিয়া,রায়পুরা প্রতিনিধি।।
নরসিংদীতে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে বাঁশগাড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তোফায়েল রানা নিহত হয়েছে।সে বাঁশগাড়ি এলাকার আবদুল্লাহ ফকিরের ছেলে।
আজ শুক্রবার সকালে রায়পুরা উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরো ১০ জন আহত হয়েছে।
পুলিশ ও নিহত স্বজনদের সূত্রে জানা যায়,বাঁশগাড়ি গ্রামের বালুর মাঠ এলাকায় আধিপত্যকে বিস্তার করে আ.লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।এলাকার বর্তমান ইউপি চেয়ারম্যান আশরাফুল হক ও বাবুল মেম্বারের সমর্থকদের সাথে জাকির ও সুমন সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এসএসসি পরীক্ষার্থী তোফায়েল রানা ঘটনাস্থলেই নিহত হয়।এসময় আহত হয় আরো ১০ জনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায় ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উল কাদির জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবর বিভাগঃ
রায়পুরা উপজেলা

0 comments:
Post a Comment