জাহিদ সরকার,নরসিংদী প্রতিনিধি।।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর নির্দেশে বিএনপি জামায়াত এর অগ্নি সন্ত্রাস ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নরসিংদী জেলা ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর নির্দেশে বিএনপি জামায়াত এর অগ্নি সন্ত্রাস ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নরসিংদী জেলা ছাত্রলীগ।
বৃহস্প্রতিবার (১৫ নভেম্বর) বিকাল ৩ টার দিকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আহসানুল ইসলাম রিমনের নেতৃত্বে শহরের ব্রাক্ষন্দী থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ স্হান প্রদক্ষিন করে।
এসময় নরসিংদী জেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমন বলেন গতকাল নয়া পল্টনে পুলিশের গাড়ি ভাংচুর করে ও আগুন জ্বালিয়ে সাধারণ মানুষের ওপর হামলা করে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিল এটা অতীতের ই ধারাবাহিকতা।
বিগত ২০১৪ সালে নির্বাচনের পরে তাঁরা একই রকম পরিস্থিতি সৃষ্টি করেছিল। বাংলাদেশ সাধারণ জনগণকে পেট্রোল বোমার রাজনীতি উপহার দিয়েছিল।তখন যেমন গর্জে উঠেছিল এবং সমগ্র বাঙালি ঐক্যবদ্ধ ভাবে তাদের প্রতিহত করেছিল ঠিক একই ভাবেভাবে এখনো তাদের প্রতিহত করা হবে এবং ষড়যন্ত্র ভেদ করে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করা
র লক্ষ্যে সকলে মিলে কাজ করব।
খবর বিভাগঃ
নরসিংদী সদর
রাজনীতি

0 comments:
Post a Comment