Saturday, December 1, 2018

পলাশে নৌকার প্রার্থী দিলীপকে বিজয়ী করতে আ'লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

রাসেল আহম্মেদ,পলাশ উপজেলা প্রতিনিধি।।
আগামী ৩০ শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ পলাশ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ডাঃ আনোয়ারুল আশরাফ খান (দিলীপ) কে বিজয়ী করার লক্ষ্যে ঘোড়াশাল পৌর আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ঘোড়াশাল শহর আ'লীগের দলীয় কার্যালয়ে পৌর আওয়ামীলীগ সভাপতি শরিফুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম শফির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা আ'লীগের সভাপতি,সাবেক এমপি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ পলাশ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল আশরাফ খান (দিলীপ)। এসময় তিনি ঘোড়াশাল পৌরসভা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের অন্তর্গত সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে আসন্ন নির্বাচনের কর্মপরিকল্পনা ও দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন ।
আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন,পলাশ উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা,পলাশ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন (আনু), পৌর আ'লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন ও পৌর যুবলীগের সভাপতি মনির হোসেন মোল্লা প্রমুখ।
এসময় বক্তারা তাদের বক্তব্যে আসন্ন নির্বাচনে নরসিংদী-২ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ডাঃ আনোয়ারুল আশরাফ খান (দিলীপ) কে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
news/sabbir./rashel narsingdi khobor.

শেয়ার করুন

0 comments: