মো:সাব্বির হোসেন,পলাশ প্রতিনিধি:নরসিংদীর সদরের মধ্য শিলমান্দী পাকা রাস্তার পাশে চালকে গলাকেটে হত্যা করার পর অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় তের দিন পর ৯জনকে আটক করে ডিবি পুল। পরে তাদের দেয়া তথ্য মতে বিভিন্ন জায়গা থেকে ছিনতাইকৃত ১০ টি অটোরিক্সা উদ্ধার করা হয়।ছিনতাইকারী চক্রের সদস্যরা ৩ চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই করার কথা স্বীকার করে।হত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।শনিবার সকালে নরসিংদীতে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।এসময় জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন,জেলায় গরিব অটো চালকদের টার্গেট করে এই ছিনতাইকারী চক্র।পরে যাত্রীবেশে অটোতে উঠে নির্জন স্থানে নিয়ে গিয়ে চালকদের হত্যা করে অটো ছিনতাই করে নিয়ে যায়।এ ব্যাপারে ফারুক মিয়া বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন।পরে ঘটনার সাথে জড়িত ৯ছিনতাইকারীকে আটক করেন ডিবি পুলিশের এসআই আব্দুল গাফ্ফার পিপিএম।আটকৃতরা হলো মাধবদী থানার কাউসারের পুত্র রনি(২৪),মনোহরদী থানাল চালাকচর এলাকার সাহাবুদ্দিনের পুত্র বুলবুল(২৫),বিলাশদী এলাকার জহির আলীর পুত্র সাইফুল ইসলাম(২৮), বাগহাটা এলাকার স্বপন ভূইয়ার পুত্র তুহিন(১৯), মধ্য কাউরিয়াপাড়া এলাকার সিদ্দিকুরের পুত্র হৃদয়(২২)সহ ৯ জন।
উল্লেখ্য,২৮শে এপ্রিল শনিবার অটো নিয়ে বের হয়েছিল চালক হাবিবুর রহমান।তারপর আর সে বাড়ি ফিরেনি।রবিবার সকালে শিলমান্দীতে গলাকাটা অবস্থায় তার লাশ পাওয়া যায়।সে পাঁচদোনা ইউনিয়ন মূলপাড়া গ্রামের ওসমান মিয়ার ছেলে ছিলেন।
খবর বিভাগঃ
জাতীয়
নরসিংদী
নরসিংদী সদর
0 comments:
Post a Comment