মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদীর পলাশে কাকলি আক্তার (৬) নামে এক শিশুকে ধর্ষণের পর গলাটিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ধনাইর চর গ্রামে এ নির্মম হত্যাকান্ড ঘটে।হত্যার সঙ্গে জড়িত সন্দেহে একই গ্রামের কাশেম মিয়ার ছেলে কিশোর রবিন মিয়া (১৪) কে আটক করেছে পলাশ থানা পুলিশ। নিহত কাকলি অটোচালক ওসমান মিয়ার মেয়ে ও বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর ছাত্রী ছিল।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে কাকলি খেলা করতে যায়।পরে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।একপর্যায়ে স্থানীয়রা বাড়ির পাশে একটি নির্জন স্থানে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেয়।পরিবার সেখানে গিয়ে তাকে মৃত অবস্থায় পায়।পুলিশ খবর পেয়ে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ঐ গ্রাম থেকে রবিনকে আটক করে।
এমন নির্মম ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।কাকলির মা ও পরিবারের সদস্যরা তাকে হারিয়ে পাগলপ্রায় হয়ে পড়েছে।
পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা বলেন,শিশুটিকে ধর্ষণের পর গলাটিপে হত্যার বিষয়টি প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে।শুনেছি শিশুটি খেলা করা অবস্থায় তার সঙ্গে রবিন নামের ওই কিশোরটি ছিল।সে হত্যার সাথে জড়িত থাকতে পারে বলে আমাদের ধারনা।তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

খবর বিভাগঃ
জাতীয়
পলাশ উপজেলা

0 comments:
Post a Comment